বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
স্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শেরপুরে শ্রীবরদীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক এক-শেরপুরের শ্রীবরদীতে পুকুরে ভাসমান অবস্থায় কালু মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাদশা মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।সোমবার সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া ইউনিয়নের কালীবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ জানায়, নিহতের সঙ্গে সর্বশেষ থাকা একই এলাকার কমলউদ্দিনের ছেলে বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।নিহতের বাবা মন্টু মিয়া জানান, রোববার সকালে মাছ ধরার জন্য কালু বাদশা মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে পুকুরে তার মরদেহ পাওয়ার খবর পান তারা।শ্রীবরদী থানার ওসি মো. নুরল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আ/ট/ক
পুকুর থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার,জিজ্ঞাসাবাদের জন্য আ/ট/ক ১
চাঁদের হাটে নিষি'দ্ধ পলিথিন বিরো'ধী অভিযান,৩৫ কেজি পলিথিন জ/ব্দ
বাগেরহাটের রামপালে জমি নিয়ে র/ক্ত/ক্ষ/য়ী সং'ঘর্ঘে প্রাণ গেল যুবকের
নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লা/শ!
মধুপুরে ভাইদের বিরুদ্ধে বোনের বসতঘর পুড়িয়ে দেয়ার অ/ভি/যো/গ
পীরগঞ্জে ই/য়া/বা-ট্যাপেন্টাডলসহ গ্রে/প্তা/র
পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক
নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লা/শ!
পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক
সালথায় পানিতে পড়ে গৃহবধূর মৃ/ত্যু
নাগরিক তথ্য অধিকার ফোরাম মধ্যনগর শাখার ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা
জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ
ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন
মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন