বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
ম.ম.রবি-ডাকুয়া
বাগেরহাট, প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ আহরণে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে।
পরবর্তীতে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। বর্তমানে উদ্ধার করা বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জেলেদের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ইসলামিক কনফারেন্স
রাণীনগরে মোবাইলে গালিগালাজ,দোকানে হা/ম/লা,ভা'ঙচুর ও লুটপাট
মুক্তিযোদ্ধার জানাজায় গিয়ে মোটরসাইকেল চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অ/ভি/যো/গ,এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল
মুন্সীরহাটকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই-তৌহিদুল ইসলাম সাজু
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করছে সরকার প্রতিমন্ত্রী
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন
শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় ফাতেহা ইয়াজদাহাম অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জন-সচেতনতামূলক লিফলেট বিতরণ