বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
স্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে স্মৃতি-আড্ডা আর আনন্দে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সা'দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীদের নিয়ে অ্যালামনাই অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা সদরের করটিয়া এলাকায় সরকারি সা'দত কলেজ প্রাঙ্গণে ২৫ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৯২ সালে শুরু হওয়া ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের ৮৪৫ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ, ফটোসেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা'দত কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মো: শরীফ ইস্পাহানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক মোঃ শাহজাহান কবির। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সা'দত কলেজের সাবেক ভিপি মো: কামরুজ্জামান খান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আশেকুল হাসান, প্রফেসর খঃ আরিফ মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. শেখ ফরিদ, প্রফেসর জাহিদ হাসান দিপু, সহকারী অধ্যাপক কামরুন নাহার, ঝরা দেবনাথ, প্রভাষক লিপি আক্তার, মো: হাসানুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রিমন হাসান ও সদস্য সচিব কামরুজ্জামান আকাশ'সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান খান রুবেল। অনুষ্ঠান প্রচার প্রচারণার সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ন আহবায়ক মো: রাশেদ খান মেনন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজিবুর রহমান সৌরভ। মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ইসলামিক কনফারেন্স
রাণীনগরে মোবাইলে গালিগালাজ,দোকানে হা/ম/লা,ভা'ঙচুর ও লুটপাট
মুক্তিযোদ্ধার জানাজায় গিয়ে মোটরসাইকেল চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অ/ভি/যো/গ,এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল,৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল
মুন্সীরহাটকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই-তৌহিদুল ইসলাম সাজু
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করছে সরকার প্রতিমন্ত্রী
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন
শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় ফাতেহা ইয়াজদাহাম অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জন-সচেতনতামূলক লিফলেট বিতরণ