বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার খারদিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,চেয়ারম্যান রফিক মোল্লাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি এলাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।বক্তারা বলেন, সম্প্রতি চেয়ারম্যানের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তাঁদের দাবি, বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা না করে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। তাঁরা অপপ্রচার বন্ধের পাশাপাশি কোনো বক্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের আগে তা যাচাই করার আহ্বান জানান।মানববন্ধনে বক্তব্য দেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, স্থানীয় সমাজসেবক ইলিয়াস কাজী, ইউনুস মাতুব্বর, তারা মিয়া, মুক্তার ফকির, জালাল শিকদার, আজাদ ঠাকুর, নুরু মোল্লা ও তৃষ্ণা আক্তারসহ স্থানীয়রা।
তবে মানববন্ধনে করা অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।এর আগে সম্প্রতি সালথার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভায় চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বিরুদ্ধে সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব।’তবে ওই সময় চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা বক্তব্যটি অস্বীকার করে দাবি করেছিলেন, ভিডিওটি সম্পাদনা (এডিট) করে প্রচার করা হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ইসলামিক কনফারেন্স
রাণীনগরে মোবাইলে গালিগালাজ,দোকানে হা/ম/লা,ভা'ঙচুর ও লুটপাট
মুক্তিযোদ্ধার জানাজায় গিয়ে মোটরসাইকেল চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অ/ভি/যো/গ,এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় নারী নি/হ/ত
শেরপুরে আ/হ/ত মেয়েকে নিয়ে হাসপাতালে উপস্থিত বাবা সা/প নিয়ে
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর
মধ্যনগরে মহিষখলা সরকারি জায়গায় নির্মাণাধীন ৬ স্থাপনা উচ্ছেদ
মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান,উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
দীর্ঘ ১৯ বছর পর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি,ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ
পুকুর থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার,জিজ্ঞাসাবাদের জন্য আ/ট/ক ১