logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

শিক্ষকের মর্যাদা, সুরক্ষা ও ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারে বিশ্ব শিক্ষক দিবস পালিত

খোরশেদ আলম খসরু

খোরশেদ আলম খসরু

বেলকুচি,সিরাজগঞ্জ, প্রতিনিধি |

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

আজ বিশ্ব শিক্ষক দিবস | জাতীয় পর্যায়ে সম্মাননা পাচ্ছেন ১০১ গুণী শিক্ষক,শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে আজ সোমবার (৫ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ—কারণ ১৯৬৬ সালে গৃহীত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনেসকোর ‘শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশ’-এর ৬০ বছর পূর্তি হচ্ছে এ বছর।

১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। শিক্ষকদের অধিকার ও দায়িত্ব, নিয়োগ, কর্মপরিবেশ, পেশাগত উন্নয়ন এবং শিক্ষাদানের পরিবেশ নিয়ে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণে ১৯৬৬ সালের সুপারিশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন’। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষকদের পেশাগত ও সামাজিক অবস্থান আরও শক্তিশালী করার ওপর এবারের দিবসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রযুক্তির পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অভিবাসনসহ নানা নতুন চ্যালেঞ্জ শিক্ষকদের কাজের ধরন ও কর্মপরিবেশে প্রভাব ফেলছে।

ইউনেসকোর ভাষ্য অনুযায়ী, শিক্ষকতার পেশাকে শুধু সম্মান জানানোই যথেষ্ট নয়; শিক্ষকদের কণ্ঠস্বর, পেশাগত স্বাধীনতা, উপযুক্ত কর্মপরিবেশ, ন্যায্য পারিশ্রমিক ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাও জরুরি। কারণ মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অন্যতম প্রধান ভিত্তি হচ্ছেন শিক্ষকরা।

বাংলাদেশে কেন্দ্রীয় আয়োজন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশে আজ কেন্দ্রীয়ভাবে ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেবেন। নির্বাচিত শিক্ষকদের প্রত্যেককে নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়ার কথা রয়েছে।

এবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্তরভিত্তিক প্রস্তাবিত বণ্টনে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন, চিকিৎসা শিক্ষায় ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষক রয়েছেন।

গুণী শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরগুলোর মাধ্যমে প্রাথমিক যাচাই-বাছাই এবং পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের কমিটির অনুমোদনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে জানা গেছে।এর আগে ২০২৫ সালে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছিল। চলতি বছর সেই স্বীকৃতির পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।

শুধু সম্মাননা নয়, প্রয়োজন সুরক্ষাও-বিশ্ব শিক্ষক দিবসের মূল বার্তা শুধু শিক্ষকদের একদিনের সম্মাননায় সীমাবদ্ধ নয়। একজন শিক্ষক যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, পেশাগত সিদ্ধান্তে তার মতামতের মূল্য থাকে এবং যথাযথ বেতন-ভাতা ও কর্মপরিবেশ পান—দিবসটির আলোচনায় এসব বিষয়ও গুরুত্ব পাচ্ছে।ইউনেসকো বলছে, শিক্ষকদের সামাজিক, পেশাগত ও বস্তুগত মর্যাদা পরস্পরের সঙ্গে যুক্ত। পর্যাপ্ত সহায়তা, পেশাগত স্বাধীনতা ও উপযুক্ত কর্মপরিবেশ ছাড়া শিক্ষকদের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো কঠিন।একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান, মূল্যবোধ, দক্ষতা ও মানবিক বোধ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষককে শুধু শ্রেণিকক্ষের পাঠদাতা হিসেবে নয়, জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর হিসেবে মূল্যায়ন করার দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে।বিশ্ব শিক্ষক দিবস সেই দায়িত্ব ও প্রত্যাশার কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়—শিক্ষককে মর্যাদা দেওয়া মানে কেবল একজন পেশাজীবীকে সম্মান করা নয়; বরং একটি জাতির ভবিষ্যৎকে সম্মান করা।

শিক্ষকের মর্যাদা, সুরক্ষা ও ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

শরণখোলায় জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে

২

মাদক জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে নান্দাইলে মানববন্ধন

৩

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সালথায় র‍্যালি ও আলোচনা সভা

৪

বিশ্ব শিক্ষক দিবস:গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি

৫

নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৬

নওগাঁয় মা/দ/ক মা/ম/লা/য় দুইজনের যাবজ্জীবন

৭

কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে স/ন্ত্রা/সী ও মা/দ/ক কারবারিসহ গ্রেপ্তার ৫

৮

রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক,মোটরসাইকেল জব্দ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সালথায় র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সালথায় র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস:গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি

বিশ্ব শিক্ষক দিবস:গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি

নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রামপুর কড়ইবাড়ি ঈদগাহ মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী মোক্তার হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত

রামপুর কড়ইবাড়ি ঈদগাহ মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী মোক্তার হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বাইসাইকেল বিতরণ

সাতক্ষীরার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বাইসাইকেল বিতরণ

জনজীবন ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক লিটন মাহমুদ

জনজীবন ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক লিটন মাহমুদ

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন

দক্ষিণ কোরিয়া বৈঠক: বাণিজ্য,বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ

দক্ষিণ কোরিয়া বৈঠক: বাণিজ্য,বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ