বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
সময় বাংলার |
স্টাফ করেসপন্ডেন্ট |
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সাতক্ষীরার আশাশুনি, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা ও সদর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ।শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা ০১ আসনের সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাষক হাবিবুল ইসলাম হাবিব।জেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার নির্বাচিত ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১ম ও ২য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ উদ্যোগ নেওয়া হয়। প্রতি শ্রেণির জন্য ২টি করে সাইকেল বিতরণ করা হয়েছে।
বাইসাইকেল পাওয়া উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঈশ্বরীপুর আব্দুস সোবহান মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর মাধ্যমিক বিদ্যালয়, দেবহাটা সরকারি বিপিএমপি ইনস্টিটিউট, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পারুলিয়া সাগরসাহী মাধ্যমিক বিদ্যালয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ।প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশের প্রতিযোগিতা সৃষ্টি এবং পড়ালেখায় উৎসাহিত করতেই জেলা পরিষদের এ উদ্যোগ। ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক কল্যাণে জেলা পরিষদের এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরও উল্লেখ করেন, জেলা পরিষদের মাধ্যমে জেলায় বৃক্ষরোপণ, শিক্ষা উপবৃত্তি প্রদানসহ নানা সামাজিক ও কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির
জমিজমা বিরোধে ফেসবুকে অপপ্রচার,প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন
পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রে/প্তা/র
পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা,গু/লি/তে পিছু হটল সন্দেহভাজনরা
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে ১,৩২১ মেগাওয়াট
কুমার নদে নৌকাবাইচ,বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া
আদর্শ ক্লাবের উদ্যোগে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গড়েয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১,আহত ৫
জনজীবন ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক লিটন মাহমুদ
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন
দক্ষিণ কোরিয়া বৈঠক: বাণিজ্য,বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
চৌদ্দগ্রামের ছয় ইউনিয়ন জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
পাকা সড়ক পাওয়ায় আনন্দ,মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে এলজিইডি
নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই