বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামপুর কড়ইবাড়ি গ্রাম ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৪ঠা অক্টোবর (রবিবার) রাত ৯টায় রামপুর কড়ইবাড়ি ঈদগাহ মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সঞ্চালনায় ছিলেন ৫নং ওয়ার্ড মেম্বার আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোক্তার হোসেন।বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ শাহজাহান খন্দকার বলেন, "মোক্তার হোসেন বিএনপির দুঃসময়ের কান্ডারী। দলের জন্য তার ত্যাগ অনেক। সে চেয়ারম্যান হলে বংশীকুন্ডা উত্তরে বিএনপি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদ মিয়া বলেন,আমরা দীর্ঘদিন ধরে একজন সৎ ও যোগ্য নেতার অপেক্ষায় ছিলাম। মোক্তার ভাই সেই যোগ্য ব্যক্তি। তার হাত ধরেই এই ইউনিয়নের রাস্তাঘাট ও শিক্ষার উন্নয়ন সম্ভব।
মোঃ আব্দুল সালাম বলেন,মোক্তার হোসেন একজন পরোপকারী ও গরীবের বন্ধু। সুখে-দুঃখে আমরা তাকে সবসময় পাশে পাই। তাই আসন্ন নির্বাচনে আমরা সবাই তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।স্থানীয়দের পক্ষে মোঃ আতাবুর রহমান বলেন,"আমরা রামপুর কড়ইবাড়িবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত। আমাদের এই গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা বিশ্বাস করি মোক্তার হোসেন নির্বাচিত হলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে এবং তিনি আমাদের কথা রাখবেন।প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোক্তার হোসেন বলেন—আমার প্রাণপ্রিয় রামপুর কড়ইবাড়িবাসী, আমার মুরুব্বিয়ান, আমার মা-বোনেরা এবং আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম।
আজকে এই পবিত্র ঈদগাহ মাঠে আপনারা যেভাবে আমাকে ভালোবেসে এই উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি কোনো নেতা হিসেবে এখানে আসি নাই, আমি এসেছি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে।আপনারা জানেন, এই বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আমার জন্মস্থান। এই মাটির ধুলোবালি মেখে আমি বড় হয়েছি। তাই এই মাটির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে।আমি আজ আপনাদের সামনে ওয়াদা করতে চাই, আল্লাহ যদি আমাকে কবুল করেন এবং আপনারা যদি আমাকে আপনাদের খাদেম হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদেরকে নিয়ে এই ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নকে একটি মডেল, আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।এ সময় ৫নং ওয়ার্ড রামপুর কড়ইবাড়ি গ্রামের সর্বস্তরের জনতা ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শরণখোলায় জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে
মাদক জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে নান্দাইলে মানববন্ধন
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সালথায় র্যালি ও আলোচনা সভা
বিশ্ব শিক্ষক দিবস:গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নওগাঁয় মা/দ/ক মা/ম/লা/য় দুইজনের যাবজ্জীবন
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে স/ন্ত্রা/সী ও মা/দ/ক কারবারিসহ গ্রেপ্তার ৫
রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক,মোটরসাইকেল জব্দ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সালথায় র্যালি ও আলোচনা সভা
বিশ্ব শিক্ষক দিবস:গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শিক্ষকের মর্যাদা, সুরক্ষা ও ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারে বিশ্ব শিক্ষক দিবস পালিত
সাতক্ষীরার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বাইসাইকেল বিতরণ
জনজীবন ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক লিটন মাহমুদ
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন
দক্ষিণ কোরিয়া বৈঠক: বাণিজ্য,বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ