বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
রুবেল ইসলাম তাহমিদ
সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সাগর থেকে নদীতে আসা মা ইলিশের নিরাপদে ডিম ছাড়ার অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ আহরণে দেশজুড়ে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কার্যক্রমের প্রথম দিনে ইলিশ না থাকায় নদী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ছিল সুনশান নীরবতা। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল, মাছ জব্দ করা হয়। দশমিনায় জরিমানা আদায়ের পাশাপাশি তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া, কিছু এলাকায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। চাঁদপুর, মাদারীপুর, ভোলা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী), ঝালকাঠি, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—চাঁদপুর শহরের তিন নদীর মোহনা বড় স্টেশন, টিলাবাড়ী ও লঞ্চঘাট এলাকা ছিল ফাঁকা। কোথাও কোনো জেলে, নৌকার দেখা মেলেনি। ট্রলার নিয়ে নদীতে মাইকিং করে জেলেদের সচেতন করতে দেখা গেছে জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের। অপরদিকে, দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটও ছিল ফাঁকা। কিছু আড়তের সামনে লোক থাকলেও তাদের হিসাব-নিকাশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে।এদিকে, প্রজনন মৌসুম উপলক্ষে জেলা টাস্কফোর্সের পক্ষ থেকে ২২ দিনের জন্য শহরের যত বরফ কল রয়েছে, সবগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দেশীয় জলাশয়ে চাষ করা মাছ বিক্রি করতে নিষেধাজ্ঞা নেই।
চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, অভয়াশ্রম এলাকার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত জেলা টাস্কফোর্সের পাশাপাশি নৌ বাহিনী এবং কোস্টগার্ডসহ তিনটি দল অভিযান পরিচালনা করছে।মাদারীপুরমা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল ফেলা থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সরকারের এই সংরক্ষণ অভিযান সফল করতে জেলেদের পাশাপাশি স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল সকালে মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের কাওরাকান্দি এলাকার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সচেতনতা সভা ও মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবচর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে পদ্মা নদীসংলগ্ন ১৫১টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।ভোলা২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিন সকাল থেকেই মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ।
নদীতে জেলেদের মাছ শিকারের দৃশ্য না মিললেও নিষিদ্ধ জাল জব্দ করেছে অভিযান পরিচালনাকারী দল। এ সময় দুই নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলার সময় ৬ হাজার মিটার কারেন্ট ও মশারি জাল জব্দ করা হয়।অভিযান পরিচালনাকারী জেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার পুরো সময়জুড়েই নদীতে কঠোর নজরদারি থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।কোম্পানীগঞ্জ (নোয়াখালী)জেলার কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এ ঘটনায় জড়িত থাকায় বেলায়েত হোসেন নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
গতকাল সকালে কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।পরে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে অর্থদণ্ড ও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করেন।জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল ওহাব নামের এক ব্যবসায়ীর আড়ৎ থেকে ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়।এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে পাওয়া না গেলেও তার প্রতিষ্ঠানের ম্যানেজার বেলায়েত হোসেনকে ৫০হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।ঝালকাঠিঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকেই টহল ও নজরদারি জোরদার করেছে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কর্মহীন হয়ে পড়া জেলেদের সহায়তায় ঝালকাঠিতে ৪ হাজার ২০০ জেলে পরিবারকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১০৫ মেট্রিক টন চাল।জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এ সময় নদীতে যাতে কেউ মাছ ধরতে না পারে, সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হবে।
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।দশমিনা (পটুয়াখালী)ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা শুরুর প্রথম রাতেই পটুয়াখালীর দশমিনায় তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে, সাজাপ্রাপ্ত তিনজন ইলিশ শিকারে যাচ্ছিলেন না। তারা হাতে টানা তিনটি মইয়া জাল নিয়ে ট্রলারে করে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে চরহাদী এলাকায় নদীর পারে চিংড়ি মাছ ধরতে যাচ্ছে বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি হাতে টানা মইয়া জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাঁশবাড়ীয়া গ্রামের হাবিব হাওলাদার (৫৫), মাহবুব (৫২) ও খোকন হাওলাদার (৪৫)।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞার সময় নদীতে কোনো ধরনের মাছ ধরা, বহন, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। সাজাপ্রাপ্তরা নদীতে মাছ ধরার সরঞ্জামসহ অবস্থান করায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
২ লাখ টাকা দিতে না পারায় নাগরিক টিভি থেকে অব্যাহতি,সুনামগঞ্জ প্রতিনিধির অভিযোগ
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আ/হ/ত ব্যক্তির পকেটে ৯৫০ পিস ই/য়া/বা
ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় পিস্তল, গুলি ও মা/দ/কদ্রব্য উদ্ধার
নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃ/ত্যু
রাণীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাই,ব্যাংকের তিন কর্মীসহ গ্রে/প্তা/র ৬
সাগর থেকে নদীতে আসা মা ইলিশের নিষেধাজ্ঞার মাঝেও চলছে শিকার
কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,আ/হ/ত-৬
উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আ/হ/ত ব্যক্তির পকেটে ৯৫০ পিস ই/য়া/বা
ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় পিস্তল, গুলি ও মা/দ/কদ্রব্য উদ্ধার
রাণীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাই,ব্যাংকের তিন কর্মীসহ গ্রে/প্তা/র ৬
কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,আ/হ/ত-৬
মৌলভীবাজার জেলা পরিষদে হু/ম/কি/র অভিযোগ,প্রশাসকের দাবি-ভিত্তিহীন
১০৬ গ্রাহকের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুতের মিটার রিডার!
খাগড়াছড়িতে প্রায় ৩ কোটি টাকার জব্দ মা/দ/কদ্রব্য ধ্বং/স
বিশেষ অভিযানে মা/দ/ক কারবারি ও মা/দ/কসেবীসহ গ্রে/প্তার ১২