বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
রাজেকুল ইসলাম
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীর যোগসাজশের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত টাকার মধ্যে এক লাখ ৪২ হাজার টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল ও একটি আইফোনসহ সাতটি মুঠোফোন জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের অবহিত করেন।
গত ৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রাণীনগর উপজেলার পারইল বাজারসংলগ্ন বাংলালিংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ার নাজমুল ও অফিস সহায়ক রাসেল বাবু ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে আবাদপুকুর বাজারে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে লোহার রড দিয়ে নাজমুলকে মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নিবিড় তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাণীনগর থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার দিন ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ এবং এর মালিক রাব্বি আলীকে গ্রেপ্তার করা হয়। পরে ৭ অক্টোবর দিনাজপুরের নবাবগঞ্জ থেকে স্বপন (২৮) ও হাসান আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৮ অক্টোবর রাণীনগর থেকে এজেন্ট ব্যাংকিংয়ের তিন কর্মী রাসেল বাবু (২২), সুজন (২৭) ও আবু তালেবকে (২২) গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন জুয়ায় সাত থেকে আট লাখ টাকা হারানোর পর ব্যাংকের ওই তিন কর্মী গ্রাহকদের টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁরা এজেন্টের মালিক ফিরোজ হোসেনের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পুলিশের দাবি, ঘটনার দিন রাসেল বাবু ক্যাশিয়ার নাজমুলের সঙ্গে টাকা আনতে গিয়ে ছিনতাইকারীদের কাছে তাঁদের অবস্থান জানাতে থাকেন। নির্ধারিত স্থানে পৌঁছালে স্বপন, হাসানসহ অন্যরা তাঁদের পথরোধ করে টাকা ছিনিয়ে নেন।পুলিশের ভাষ্য অনুযায়ী, ছিনতাইয়ের টাকা থেকে ব্যাংকের তিন কর্মীর ১০ লাখ টাকা পাওয়ার কথা ছিল। স্বপন ও হাসানকে দেড় লাখ টাকা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বলা হয়েছিল।নওগাঁ জেলা পুলিশ সুপার জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
২ লাখ টাকা দিতে না পারায় নাগরিক টিভি থেকে অব্যাহতি,সুনামগঞ্জ প্রতিনিধির অভিযোগ
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আ/হ/ত ব্যক্তির পকেটে ৯৫০ পিস ই/য়া/বা
ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় পিস্তল, গুলি ও মা/দ/কদ্রব্য উদ্ধার
নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃ/ত্যু
রাণীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাই,ব্যাংকের তিন কর্মীসহ গ্রে/প্তা/র ৬
সাগর থেকে নদীতে আসা মা ইলিশের নিষেধাজ্ঞার মাঝেও চলছে শিকার
কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,আ/হ/ত-৬
উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আ/হ/ত ব্যক্তির পকেটে ৯৫০ পিস ই/য়া/বা
ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় পিস্তল, গুলি ও মা/দ/কদ্রব্য উদ্ধার
সাগর থেকে নদীতে আসা মা ইলিশের নিষেধাজ্ঞার মাঝেও চলছে শিকার
কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,আ/হ/ত-৬
মৌলভীবাজার জেলা পরিষদে হু/ম/কি/র অভিযোগ,প্রশাসকের দাবি-ভিত্তিহীন
১০৬ গ্রাহকের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুতের মিটার রিডার!
খাগড়াছড়িতে প্রায় ৩ কোটি টাকার জব্দ মা/দ/কদ্রব্য ধ্বং/স
বিশেষ অভিযানে মা/দ/ক কারবারি ও মা/দ/কসেবীসহ গ্রে/প্তার ১২