বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
মো. হাবিব
রূপগঞ্জ নারায়ণগঞ্জ, প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শিল্প কারখানার নির্গত বর্জ্য ও দূষিত রঙিন পানি শীতলক্ষ্যায় সরাসরি ফেলার প্রতিবাদে এবং আশপাশের পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে। গতকাল ১১অক্টোবর রবিবার তারাবো পৌরসভার নোয়াপাড়া, হাটিপাড়া, সুলতানবাগ, তারাবো, বিশ্বরোড এলাকাবাসী ঢাকা-তারাবো সড়কের শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর পূর্ব পাশে এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক তারাবো এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তারাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক প্রধান।
সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মুজিবর রহমান ভুঁইয়া, তারাবো পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ মুন্সী, তারাবো পৌরসভার সাবেক কমিশনার আবু তাহের, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ইসমাইল হোসেন, বিএনপি নেতা ইয়ার হোসেন ভুঁইয়া, সুরুজ প্রধান ও নুরুল আলম প্রমুখ।সভায় বক্তারা বলেন, তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকায় স্থাপিত টিকে গ্রুপের সবনম ভেজিটেবল ওয়েল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডসহ আশপাশের কারখানাগুলো দীর্ঘদিন ধরে তাদের নির্গত বর্জ্য ও দূষিত গরম রঙিন পানি লোকালয়সহ সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলছে। জনবসতিসহ আশপাশের খোলা জায়গায় প্রতিনিয়ত বর্জ্য ফেলে জলাবদ্ধতার সৃষ্টি করছে। অবৈধভাবে দখলে নেওয়া শীতলক্ষ্যা নদীর তীর, রাস্তা ও সরকারি জমি ছেড়ে দিতে হবে। তাদের যানবাহনের নির্গত কালো ধোঁয়া ও গাড়ির হর্ণের উচ্চ শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ায় ভিগ্ন ঘটছে। জনবসতি এলাকার উপর দিয়ে অধিক মাত্রায় ঝুঁকিপূর্ণ ৩৩কেভি হাই-ভোল্টেজ বিদ্যুতের লাইন স্থাপন করার পাঁয়তারা করা হচ্ছে। হাই-ভোল্টেজের বিদ্যুতের লাইন আধুনিক প্রযুক্তিতে মাটির নিচ দিয়ে নিতে হবে। অবিলম্বে এলাকাবাসীর এসকল দাবি মেনে নিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারাবো বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
মরণফাঁদে পরিণত আমানিপুরের ব্রিজ,ঝুঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থীর
কোরিয়া-বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের ব্যবসায়িক সেমিনার
বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব,চিঠির ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান
শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন বিক্ষোভ!
রাণীশংকৈলে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মরণফাঁদে পরিণত আমানিপুরের ব্রিজ,ঝুঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থীর
রাণীশংকৈলে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চৌদ্দগ্রামে মা/দ/ক বিরোধী সচেতনতামূলক মিছিল
নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃ/ত্যু
বাল্যবিবাহ,ইভটিজিং,জু/য়া ও মা/দ/কের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই,প্রধান শিক্ষকের অপসারণ দাবি