logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব,চিঠির ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান

মোঃ কামরুল ইসলাম

মোঃ কামরুল ইসলাম

রাংগামাটি প্রতিনিধি

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

বিশ্ব ডাক দিবস উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। চিঠি লেখার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানুষের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গণে রাঙ্গামাটি প্রধান ডাকঘরের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, রাঙ্গামাটি পোস্টাল ডিভিশনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুদ্বীপ চাকমা, রাঙ্গামাটি প্রধান ডাকঘরের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার অরুণ বিকাশ চাকমা, রাঙ্গামাটি ডাক উপ-বিভাগের পরিদর্শক রাজীব চৌধুরীসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বাংলাদেশ ডাক বিভাগের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চিঠি উৎসব আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি ডাক বিভাগের ঐতিহ্য, গুরুত্বপূর্ণ ভূমিকা ও সাশ্রয়ী সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ডাক বিভাগের কার্যক্রমকে উৎসাহিত ও প্রসারিত করা আমাদের নীতিগত দায়িত্ব। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাকসংক্রান্ত কার্যক্রমে ডাক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জাতীয় অর্থনীতি পুনর্গঠন এবং দেশ ও জাতির অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।ভিসি আরও বলেন, আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে মোবাইল ফোন, ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বেড়েছে। এতে চিঠি লেখা ও পাঠানোর প্রচলন আগের তুলনায় কমে এলেও চিঠির আবেদন, আবেগ ও অনুভূতি এখনো মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। মানুষের সঙ্গে মানুষের বাস্তব যোগাযোগ স্থাপন এবং সম্পর্কের আন্তরিকতা ধরে রাখতে ডাকসেবার গুরুত্ব অপরিসীম।

দিনব্যাপী এ উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গণে একটি অস্থায়ী সেবাকেন্দ্র স্থাপন করা হয়। সেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য তুলে ধরা হয় এবং সেবাসংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।ডাক বিভাগের প্রচারিত সেবার মধ্যে রয়েছে ডাকমাশুল, দেশে-বিদেশে ইএমএস সার্ভিস, লেটার পোস্ট, এয়ার পার্সেল, স্পিড পোস্ট, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) এবং চিঠি ও পণ্যের ট্র্যাকিং সুবিধা। এসব সেবা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অবহিত করার মাধ্যমে ডাক বিভাগের আধুনিক সেবাগুলো আরও জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়।উল্লেখ্য, প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়। ডাকসেবার গুরুত্ব, যোগাযোগব্যবস্থায় ডাক বিভাগের অবদান এবং আধুনিক সমাজে ডাকসেবার প্রাসঙ্গিকতা তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি প্রধান ডাকঘরের উদ্যোগে রাবিপ্রবি ক্যাম্পাসে এ চিঠি উৎসবের আয়োজন করা হয়।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব,চিঠির ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

মরণফাঁদে পরিণত আমানিপুরের ব্রিজ,ঝুঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থীর

২

কোরিয়া-বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের ব্যবসায়িক সেমিনার

৩

বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব,চিঠির ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান

৪

শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন বিক্ষোভ!

৫

রাণীশংকৈলে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার

৬

পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব

৭

পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন

৮

পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন

পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব

পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব

পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন

পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন

ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শ্রীনগর পাইলট হাইস্কুল এন্ড কলেজে অভিভবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

শ্রীনগর পাইলট হাইস্কুল এন্ড কলেজে অভিভবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

শরণখোলা উপজেলায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

শরণখোলা উপজেলায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

১০ হাজার ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেছি সচিব আলতাফ হোসেন

১০ হাজার ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেছি সচিব আলতাফ হোসেন

প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান

প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান