logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

মতামত

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,সমাধান কোথায়?

স্টাফ করেসপন্ডেন্ট,

স্টাফ করেসপন্ডেন্ট,

সময় বাংলার |

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

ওয়ারিশ সূত্রে পাওয়া জমির অধিকার বুঝে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মো. সাইদুর রহমান সাওন। কিন্তু বারবার যোগাযোগ, বৈঠক ও মধ্যস্থতার উদ্যোগ নিয়েও বিরোধের সমাধান হচ্ছে না বলে অভিযোগ তাঁর। এর মধ্যে জমির একটি অংশ ব্যবসায়ী এস এম আব্দুল মান্নানের কাছে বায়না করা হলেও জমি বুঝে নিতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে। সাভারের বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাশের জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধে দুই দাবিদারের প্রশ্ন—এত উদ্যোগের পরও সমস্যার সমাধান হবে কবে?

জমি বুঝে নিতে গিয়ে বাধার অভিযোগ-

সাওনের অভিযোগ, ২০২৪ সালের ৩০ মে সকাল সাড়ে ১০টার দিকে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বুঝে নিতে গেলে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বাধা ও হুমকির মুখে পড়েন তাঁরা। তাঁর দাবি, তাঁরা ওয়ারিশ সূত্রে জমির মালিক হলেও কারখানা কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে জমি কেনেনি।সাওনের ভাষ্য অনুযায়ী, কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিশোর বাবু বিভিন্নজনের কাছে বলেছেন,আমরা তো তাদের কাছ থেকে জমি কিনিনি।এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাওনের প্রশ্ন, জমি কেনা না হয়ে থাকলে দীর্ঘদিন ধরে বিরোধের সমাধান হচ্ছে না কেন?

দীর্ঘদিনেও বিরোধের সমাধান না হওয়ায় একপর্যায়ে জমির একটি অংশ ব্যবসায়ী এস এম আব্দুল মান্নানের কাছে বায়না করেন সাওন বলে জানা গেছে। মান্নানের অভিযোগ, ২০২৬ সালের ১৭ আগস্ট সকালে জমির সীমানা পরিমাপের বিষয়ে কথা বলতে গেলে কিশোর বাবু ও কয়েকজনের কাছ থেকে বাধা ও হুমকির মুখে পড়েন তিনি। তাঁর দাবি, নিজের দাবিকৃত জমি বুঝে নেওয়ার চেষ্টা করেও সমস্যার সমাধান পাচ্ছেন না।

মধ্যস্থতা ও আলোচনার উদ্যোগ

অভিযোগকারীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় এক নেতার ছেলের মধ্যস্থতায় বিরোধ মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এ সময় কিশোর বাবু, ওই নেতার ছেলে এবং জমির দাবিদারদের স্বজনদের নিয়ে কারখানার ভেতরে বৈঠক হয়। সেখানে জমিটি কারখানা কর্তৃপক্ষের কিনে নেওয়ার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি হলেও চূড়ান্ত সমঝোতা হয়নি বলে দাবি তাঁদের।

পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করা হলে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। তিনি বলেন, “আমি দুই পক্ষকে নিয়ে থানায় বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। বৈঠকে কারখানার মালিকপক্ষের আইনজীবী ও কারখানার লোকজন উপস্থিত ছিলেন। অন্যদিকে সাওন ও মান্নানও তাঁদের লোকজন নিয়ে এসেছিলেন। আলোচনায় তাঁদের ওয়ারিশ সূত্রে জমির দাবির বিষয়টি এবং জমির পর্চা নিয়ে কথা হয়েছে। বৈঠকের পর মালিকপক্ষের আইনজীবী কারখানায় গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।”

ন্যায্য সমাধানের অপেক্ষায় দুই দাবিদার

দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলতে থাকায় সাওন ও মান্নান অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন। তাঁদের দাবি, তাঁরা অন্যের জমি চান না; ওয়ারিশ সূত্রে পাওয়া জমির ন্যায্য অধিকার বুঝে নিতে চান। বারবার যোগাযোগ, বৈঠক ও মধ্যস্থতার উদ্যোগের পরও সমাধান না হওয়ায় তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এখন তাঁদের প্রশ্ন, আলোচনার মাধ্যমে এই বিরোধের স্থায়ী সমাধান হবে কবে? বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি কিশোর বাবুর ভূমিকা কী এবং দীর্ঘদিনের এই জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে কখন?

এ বিষয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কিশোর বাবুর বক্তব্য জানতে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,সমাধান কোথায়?
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার!

২

৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ-এমপি সালাম আজাদের

৩

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

৪

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,সমাধান কোথায়?

৫

পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

৬

শরণখোলা উপজেলায় জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন

৭

লৌহজংয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৮

চা বিক্রেতা দুরুদ মিয়া হ/ত্যা/র দায়ে ১ জনের মৃ/ত্যুদ/ন্ড দিয়েছেন আদালত

কোরিয়া-বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের ব্যবসায়িক সেমিনার

কোরিয়া-বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের ব্যবসায়িক সেমিনার

২ লাখ টাকা দিতে না পারায় নাগরিক টিভি থেকে অব্যাহতি,সুনামগঞ্জ প্রতিনিধির অভিযোগ

২ লাখ টাকা দিতে না পারায় নাগরিক টিভি থেকে অব্যাহতি,সুনামগঞ্জ প্রতিনিধির অভিযোগ

গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া

গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া

চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার

চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গু/লি/বি/দ্ধ

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গু/লি/বি/দ্ধ

বালিয়াডাঙ্গীতে ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

বালিয়াডাঙ্গীতে ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

বাগেরহাটের রামপালে জমি নিয়ে র/ক্ত/ক্ষ/য়ী সং'ঘর্ঘে প্রাণ গেল যুবকের

বাগেরহাটের রামপালে জমি নিয়ে র/ক্ত/ক্ষ/য়ী সং'ঘর্ঘে প্রাণ গেল যুবকের

নিজেকে রক্ষা করতে পারলেন না,হাত-পা ভাঙ্গা সহ পুড়িয়ে দিল মোটরসাইকেল!

নিজেকে রক্ষা করতে পারলেন না,হাত-পা ভাঙ্গা সহ পুড়িয়ে দিল মোটরসাইকেল!