বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
মতামত
রাজেকুল ইসলাম
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেই তাঁর ছোট বোনকে বিয়ে করে দেশজুড়ে আলোচনায় আসা নওগাঁর টিকটকার মাসুদ রানা এবার সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে তালাক কার্যকরের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ফেসবুক লাইভে এসে হাত জোড় করে ক্ষমা চান মাসুদ রানা। এ সময় তিনি দাবি করেন, প্রথম স্ত্রী মৌসুমীকে তালাক না দিয়ে তাঁর আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করা ছিল তাঁর বড় ভুল। বিষয়টির সামাজিক ও ধর্মীয় দিক সম্পর্কে আগে যথাযথ ধারণা থাকলে এমন সিদ্ধান্ত নিতেন না বলেও জানান তিনি।
লাইভে মাসুদ রানা বলেন, প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তাঁর ছোট বোনকে বিয়ে করলে হয়তো এ নিয়ে এত প্রশ্ন উঠত না বলে তিনি মনে করেছিলেন। তবে বিষয়টি সম্পর্কে তাঁর যথেষ্ট জ্ঞান ছিল না। ভবিষ্যতে পরিবার ও সমাজের সিদ্ধান্ত অনুযায়ী চলার কথা জানিয়ে বিতর্কের অবসান ঘটাতে পূর্ণিমাকে তালাক দেওয়ার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি ও ভিডিও ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানান।
মাসুদের শ্বশুর মো. মান্নান বলেন, এ ঘটনার জন্য তিনি ও তাঁর মেয়েরা এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন ভুল হবে না বলেও জানিয়েছেন তাঁরা। তিনি বলেন, বর্তমানে তাঁর মেয়েরা ও জামাই এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। বিষয়টি নিয়ে তাঁরা লজ্জিত। ধর্মীয় বিধান অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
পূর্ণিমাও সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, পরিবার ও সমাজের মানুষ যে সিদ্ধান্ত নেবেন, তা মেনে নেবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় একটি ভাড়া বাসায় প্রথম স্ত্রী মৌসুমীকে নিয়ে বসবাস করতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর সেখানে তাঁদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি। বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিয়ের পর নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে মাসুদ রানা দাবি করেছিলেন, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় তিনি পূর্ণিমাকে বিয়ে করেছেন। পূর্ণিমার অন্যত্র বিয়ে হলে তাঁদের আগে ধারণ করা কিছু টিকটক ভিডিও নিয়ে হয়রানির আশঙ্কা ছিল বলেও দাবি করেন তিনি। তবে তাঁর এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক থামাতে পারেনি।
এ ঘটনার জেরে গত সোমবার (২৬ অক্টোবর) রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিয়ের প্রতিবাদে স্থানীয় লোকজনের একাংশ বিক্ষোভ করেন। অভিযোগ রয়েছে, ক্ষুব্ধ কয়েকজন মাসুদ রানার মুখে চুন-কালি মাখিয়ে তাঁকে এলাকা থেকে বের করে দেন। তবে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
স্থানীয় বাসিন্দা মোজাফ্ফর হোসেন ও সিদ্দিকুর রহমানসহ কয়েকজন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাওয়া এবং তালাক দেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি বাস্তবে সিদ্ধান্ত কার্যকর করাও জরুরি। তাঁরা মাসুদ রানাকে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি টিকটকে আপত্তিকর ভিডিও প্রকাশ বন্ধ করার আহ্বান জানান।
এদিকে, বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা, পারিবারিক বিব্রতকর পরিস্থিতি এবং স্থানীয়ভাবে উত্তেজনার মধ্যে মাসুদ রানার তালাক দেওয়ার ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন তাঁর ঘোষণার বাস্তবায়ন এবং দুই পরিবারের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর সংশ্লিষ্টদের।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ
প্রথম স্ত্রীর বোনকে বিয়ে,সমালোচনার মুখে তালাকের ঘোষণা মাসুদের
নওগাঁয় শিবলিঙ্গ মূর্তি উদ্ধার গ্রে/প্তা/র ১
পীরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
দক্ষিণাঞ্চলের সাড়াজাগানো তারুণ্যের কবি-রবি ডাকুয়ার কবিতা
কুখ্যাত ই/য়া/বা ব্যবসায়ী ট্রাক থেকে ৬৫০০ পিজ ই/য়া/বা সহ আ/ট/ক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধ,যানচলাচল বন্ধ
কবিতা,প্রেম ও জীবনের দর্শন
সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,সমাধান কোথায়?
কোরিয়া-বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের ব্যবসায়িক সেমিনার
২ লাখ টাকা দিতে না পারায় নাগরিক টিভি থেকে অব্যাহতি,সুনামগঞ্জ প্রতিনিধির অভিযোগ
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া
চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার
সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গু/লি/বি/দ্ধ