বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
রুবেল ইসলাম তাহমিদ
সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। গতকাল ১৮ অক্টোবর (রবিবার) দিনব্যাপী লৌহজং পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট ও নদী তীরবর্তী এলাকায় যৌথ ও একক অভিযান চালিয়ে একজনকে কারাদণ্ড, ১৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট এবং একটি বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার শামুর বাড়ি এলাকা থেকে, ইলিশ বিক্রির অপরাধে শফি ওস্তাগার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খালিদ সাইফুল্লাহর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং সীমানায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফারজানা ববি মিতু। এ সময় নদী থেকে প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এর পাশাপাশি উপজেলার শামুর বাড়ি এলাকায় অসাধু উপায়ে ইলিশ সংরক্ষণে ব্যবহৃত একটি বরফ কলে অভিযান চালান ইউএনও ফারজানা ববি মিতু। অভিযানকালে বরফ কলটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তা বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে, পদ্মায় বাংলাদেশ কোস্ট গার্ডের একক অভিযানে আরও ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উক্ত জাল থেকে উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
তাছাড়া, ইলিশ রক্ষায় রাত বাড়ার সাথে সাথে জোরদার করা হয় টহল। রাত ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও নৌ পুলিশের যৌথ দল নদীতে রাতভর অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় পাওয়া প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মা ইলিশ প্রজনন সুরক্ষা কর্মসূচির, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত পদ্মার লৌহজং অংশে এ ধরনের কঠোর অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। অবৈধভাবে ইলিশ আহরণ, পরিবহন বা বিক্রির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
কবিতা,প্রেম ও জীবনের দর্শন
প্রেসক্লাব নকলা'র নতুন কমিটি, সভাপতি রানা, সম্পাদক রিজন
বর্তমান আয় কি মানুষের সংসার চালানোর জন্য যথেষ্ট!কি বলছে পরিসংখ্যান?
ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বর্ণাঢ্য র্যালি ও পরিচিতি সভা সম্পন্ন
শরণখোলায় লোকালয়ে বাঘের পায়ের ছাপ,আতঙ্কে মাইকিং
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি
লৌহজংয়ে ইলিশ শিকার বিরোধী অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস।
গাছ কাটায় বাধা দেয়ায় হা/ম/লা/র অ'ভিযো'গ,ছাত্রদল নেতা'সহ আটক ২
ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বর্ণাঢ্য র্যালি ও পরিচিতি সভা সম্পন্ন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি
রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
দক্ষিণ কোরিয়ার উলসনে-এ ইমিগ্র্যান্ট শ্রমিকদের ৩য় যৌথ অ্যাকশন সমাবেশ অনুষ্ঠিত
কবি রুদ্রর ৭০তম জন্মবার্ষিকী আজ,মোংলায় নানা আয়োজন
শরণখোলায় স্থানীয় সরকার বাজেট প্রণয়ন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ
৭০ টি পূজা মন্ডবে অনুদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)
লৌহজংয়ে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ