বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশঝাড় সাবাড়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

​বোন ও বোনজামাইয়ের বিরুদ্ধে অসহায় নারীর বিচার দাবি; নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী-রংপুরের পীরগাছায় জীবিকার তাগিদে ঢাকায় অবস্থানের সুযোগে এক নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গাছপালাসহ প্রায় আড়াই শ বাঁশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর আপন বোন ও বোনজামাইয়ের বিরুদ্ধে। গত শনিবার বিকেলে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের উত্তর অনন্তরাম গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

​ঘটনার শিকার মোরশেদা বেগম উত্তর অনন্তরাম গ্রামের মৃত মনসুর আলীর মেয়ে। এ ঘটনায় বিচার, ক্ষতিপূরণ ও নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।

​অভিযোগ সূত্রে জানা যায়, পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের উত্তর অনন্তরাম গ্রামের বাসিন্দা মোরশেদা বেগম জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি বাড়িতে না থাকার সুযোগে তাঁর বোন লাইলী বেগম, বোনজামাই মাহবুবার রহমান ও রমজান আলী বসতবাড়িতে হামলা চালান। একপর্যায়ে গত শনিবার বিকেলে তাঁরা বাড়ির বসতঘর ভাঙচুর করে প্রায় ২০০ থেকে ২৫০টি বাঁশ কেটে নিয়ে যান। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগী মোরশেদা বেগম স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

​কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী মোরশেদা বেগম বলেন, “আমি অত্যন্ত দরিদ্র মানুষ। ঢাকায় কাজের তাগিদে থাকার সুযোগে আমার বসতবাড়ি ভাঙচুর ও বাঁশঝাড় কেটে সাবাড় করা হয়েছে। এর আগেও ২০২২ সালে তাঁদের লোকজনের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছিলাম। বিচার চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এখন নিজের বাড়িতে যেতেও ভয় পাচ্ছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপদে বসবাস করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।তবে অভিযোগ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লাইলী বেগম ও মাহবুবার রহমান বাঁশ কাটার কথা স্বীকার করে দাবি করেন, তাঁরা অন্য কারও জায়গা থেকে নয়, বরং নিজেদের অংশের বাঁশই কেটেছেন।এ বিষয়ে স্থানীয় পীরগাছা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, লিখিত অভিযোগ কিংবা আইনি আবেদন পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি