বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
শামীম হাসান (সুজন)
শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ২ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেখার অভিযান পরিচালনা করেন।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে বগী বন্দরের দক্ষিনে বলেশ্বর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ এর আওতায় পরিচালিত অভিযানে পিরোজপুর জেলার মঠবারিয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মৃতঃ আব্দুল মজিদ হাওলাদারের ছেলে মোঃ জামাল হাওলাদার (৭৫) হাশেম মোল্লার ছেলে মোঃ ফারুকে (৪৭) আটক করা হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি মাছ ধরার নৌকা, ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে লিখিত মুচলেকা নিয়ে নৌকাটি ছেড়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার জানান মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধিত ২০২৬ অনুযায়ী ২ জন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস জানান নদীতে মা ইলিস রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
কবরের যায়গা না পেয়ে নিজের ঘরে দাফন করা হয় করিম মিয়ার
শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে পুরস্কার দেন জেলা প্রশাসক
নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক
বিএনপির মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
শ্রীমঙ্গলে হা/ম/লা ও অপহরণচেষ্টার অভিযোগ,নিরাপত্তাহীনতায় যুবক
শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী
৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি
পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র
নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক
শ্রীমঙ্গলে হা/ম/লা ও অপহরণচেষ্টার অভিযোগ,নিরাপত্তাহীনতায় যুবক
পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র
ধ/র্ষ/ণ মা/ম/লা/র প্রধান আসামি গ্রে'প্তা'র,এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক
পীরগঞ্জে বিজিবি কর্তৃক মা/দ/কদ্র/ব্য উদ্ধার
সংসদ সদস্যের নেতৃত্বে মা ইলিশ রক্ষার অভিযানে ৫ জেলে আ/ট/ক
লৌহজংয়ে পদ্মায় অভিযান,৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বং'স
নওগাঁয় ছিনতাইয়ের ঘটনায় গ্রে/প্তা/র ৩