বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
মনজু বিজয়, চৌধুরী
স্পেশাল করেসপন্ডেন্ট | সিলেট
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ মো. মোজাহিদুল ইসলামের-মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. মোজাহিদুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জাহিদসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ওই যুবক।
সোমবার (২৬ অক্টোবর) শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মোজাহিদুল ইসলাম। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান।
লিখিত বক্তব্যে মোজাহিদুল ইসলাম দাবি করেন, গত ১৫ অক্টোবর রাতে শ্রীমঙ্গল শহরের ছয়ঘর রোড এলাকায় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের দিক থেকে যাওয়ার সময় একদল লোক তাঁর ওপর হামলা চালায়। তাঁর অভিযোগ, ১০ থেকে ১২ জনের একটি দল তাঁকে মারধর করে এবং জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
তিনি আরও দাবি করেন, ঘটনার সময় শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জাহিদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন এবং ফারদিন ইসলাম পিয়ালসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। পরে তাঁকে একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তিনি অটোরিকশা থেকে নেমে যান এবং তাঁর এক আত্মীয়ের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানান।
মোজাহিদুল ইসলামের ভাষ্য, ঘটনার পরও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আশ্বাস পেলেও এখন পর্যন্ত ন্যায়বিচার পাননি।সংবাদ সম্মেলনে মোজাহিদুল ইসলাম নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ পুলিশের আইজিপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
কবরের যায়গা না পেয়ে নিজের ঘরে দাফন করা হয় করিম মিয়ার
শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে পুরস্কার দেন জেলা প্রশাসক
নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক
বিএনপির মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
শ্রীমঙ্গলে হা/ম/লা ও অপহরণচেষ্টার অভিযোগ,নিরাপত্তাহীনতায় যুবক
শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী
৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি
পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র
নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক
পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র
ধ/র্ষ/ণ মা/ম/লা/র প্রধান আসামি গ্রে'প্তা'র,এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক
পীরগঞ্জে বিজিবি কর্তৃক মা/দ/কদ্র/ব্য উদ্ধার
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কা/রা/দ/ণ্ড
সংসদ সদস্যের নেতৃত্বে মা ইলিশ রক্ষার অভিযানে ৫ জেলে আ/ট/ক
লৌহজংয়ে পদ্মায় অভিযান,৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বং'স
নওগাঁয় ছিনতাইয়ের ঘটনায় গ্রে/প্তা/র ৩