বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
রাজেকুল ইসলাম
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নওগাঁয় একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি পাচারকালে মোস্তফা আলী (৩৪) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের মূল্যবান শিবলিঙ্গের ওই মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাকে আটক করে বিজিবি।আটক মোস্তফা আলী রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামানিকের ছেলে।এদিন সন্ধ্যায় ১৬ বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম মিডিয়া সেল গ্রুপে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মূল্যবান কষ্টি পাথরের শিবলিঙ্গ মূর্তি পাচারের উদ্দেশ্যে মোস্তফা আলী নামে একজন তার কাছে রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।তিনি আরও জানান, শিবলিঙ্গটি আসামিসহ প্রয়োজনীয় আইনানুর ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি অভিযান সর্বাত্মক অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ
প্রথম স্ত্রীর বোনকে বিয়ে,সমালোচনার মুখে তালাকের ঘোষণা মাসুদের
নওগাঁয় শিবলিঙ্গ মূর্তি উদ্ধার গ্রে/প্তা/র ১
পীরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
দক্ষিণাঞ্চলের সাড়াজাগানো তারুণ্যের কবি-রবি ডাকুয়ার কবিতা
কুখ্যাত ই/য়া/বা ব্যবসায়ী ট্রাক থেকে ৬৫০০ পিজ ই/য়া/বা সহ আ/ট/ক
ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ
কুখ্যাত ই/য়া/বা ব্যবসায়ী ট্রাক থেকে ৬৫০০ পিজ ই/য়া/বা সহ আ/ট/ক
২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার,নদীতে নামার প্রস্তুতি জেলেদের
মুন্সিগঞ্জে বিদেশী পি/স্ত/ল-গু/লি, সাদ্দাম মাঝি নামে এক ব্যক্তিকে গ্রে/প্তা/র
মুন্সীগঞ্জে ৯০০ পিস ই/য়া/বা সহ মা/দ/ক কারবারি গ্রে/প্তা/র
আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে একাধিক ব্যক্তির টাকা নেওয়ার অভিযোগ
আমতলীতে ই/য়া/বা-সহ যুবক গ্রে/প্তা/র
নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক