বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
খাগড়াছড়ি সদর উপজেলার রসুলপুর এলাকায় একটি জামগাছ থেকে মোঃ জমির উদ্দিন নয়ন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে উত্তর সবুজবাগ সংলগ্ন রসুলপুর গ্রামের একটি বাগানে ওপর একটি জামগাছের মাটি থেকে আনুমানিক ১৩ ফুট উচ্চতায় ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দা । বিষয়টি স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালায় পরবর্তীতে এক জোড়া জুতা পাওয়া যায়।
জুতা দেখে নিহতের বোন হোসনে আরা বেগম মরদেহটি তাঁর ভাইয়ের মোঃ জমির উদ্দিন নয়ন বলে শনাক্ত করেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। প্রায় এক বছর আগেও তিনি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে স্থানীয়রা জানান। সে সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। তাঁর স্ত্রী প্রায় এক বছর আগে মাটিরাঙ্গা উপজেলার ঢাকাইয়া পাড়ায় বাবার বাড়িতে চলে যান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। তবে তিনি মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মরদেহের অবস্থা দেখে তাঁর মৃত্যু কয়েকদিন আগে হয়ে থাকতে পারে ধারণা করেন । কোমরে ব্যবহৃত বেল্ট দিয়ে গলায় ফাঁস দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে মরদেহটি উদ্ধার করেন । খাগড়াছড়ি সদর থানার ইন্সপেক্টর মোঃ মেজবাহর নেতৃত্বে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার
মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা নিক্সন গ্রে/প্তা/র
অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ?
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে
আমতলীতে ইয়াবার বড় চালান উদ্ধার,স্বামী-স্ত্রী গ্রে/প্তা/র
প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর বাগেরহাটে আসছেন
মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংহতি
শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান,পাঁচ যানবাহনকে জরিমানা হয়
শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার
প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর বাগেরহাটে আসছেন
নালিতাবাড়ী থানার নবাগত ওসির সঙ্গে জামায়াত-শিবির নেতৃবৃন্দের মতবিনিময়
পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু,১০ হাজার জেলের কর্মযজ্ঞ
বেতন বৃদ্ধির দাবিতে,মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর
আমন ধান কাটার উৎসব,৭০ শতাংশ ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর
শেরপুরে দুই গ্রামের সংঘর্ষ পুলিশসহ আ/হ/ত প্রায় ১০ জনেরও বেশি
টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ,যান চলাচল বন্ধ