বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
মনজু বিজয়, চৌধুরী
স্পেশাল করেসপন্ডেন্ট | সিলেট
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
মৌলভীবাজারে পৃথক ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের কনিষ্ঠ ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তাঁর বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।অন্যদিকে, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২ অক্টোবর দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে সূত্র জানিয়েছে। উল্লেখ্য, দুইজনের গ্রেপ্তারের ঘটনা পৃথক।মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এরা মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলো। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যহত আছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার
মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা নিক্সন গ্রে/প্তা/র
অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ?
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে
আমতলীতে ইয়াবার বড় চালান উদ্ধার,স্বামী-স্ত্রী গ্রে/প্তা/র
প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর বাগেরহাটে আসছেন
মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংহতি
শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান,পাঁচ যানবাহনকে জরিমানা হয়
আমতলীতে ইয়াবার বড় চালান উদ্ধার,স্বামী-স্ত্রী গ্রে/প্তা/র
শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান,পাঁচ যানবাহনকে জরিমানা হয়
কৃষিজমি ভরাটের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা
শিক্ষক নিয়োগে ৬ লাখ টাকা নিয়েছে ৪ জনে-প্রধান শিক্ষকের অডিও ভাইরাল
পিতা-মাতার মৃত্যুর পর প্রবাসী ভাইকে ওয়ারিশী সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ
টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃ/ত্যু নিয়ে রহস্য
৮০০ পিস ই/য়া/বা সহ গ্রে/প্তা/র ১,ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রে/প্তা/র
মৌলভীবাজারে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মা/ম/লা