বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
ম.ম.রবি-ডাকুয়া
বাগেরহাট, প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন|আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার সরকারি সফরে বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি মোংলা বন্দর পরিদর্শন, বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। একই দিনে খুলনায় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বন্দর এলাকার কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে জিয়ারত করবেন।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সফরকে সুশৃঙ্খল করতে প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা প্রস্তুতি নিচ্ছেন।
বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মোংলা থেকে খানজাহান আলীর মাজার পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কের দুই পাশে জেলার সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।মাজার জিয়ারত শেষে দুপুর ১টা ১৫ মিনিটে খুলনার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।দিনব্যাপী সফর শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাট ও খুলনায় প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার
মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা নিক্সন গ্রে/প্তা/র
অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ?
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে
আমতলীতে ইয়াবার বড় চালান উদ্ধার,স্বামী-স্ত্রী গ্রে/প্তা/র
প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর বাগেরহাটে আসছেন
মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংহতি
শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান,পাঁচ যানবাহনকে জরিমানা হয়
শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার
খাগড়াছড়িতে গাছ থেকে যুবকের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার
নালিতাবাড়ী থানার নবাগত ওসির সঙ্গে জামায়াত-শিবির নেতৃবৃন্দের মতবিনিময়
পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু,১০ হাজার জেলের কর্মযজ্ঞ
বেতন বৃদ্ধির দাবিতে,মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর
আমন ধান কাটার উৎসব,৭০ শতাংশ ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর
শেরপুরে দুই গ্রামের সংঘর্ষ পুলিশসহ আ/হ/ত প্রায় ১০ জনেরও বেশি
টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ,যান চলাচল বন্ধ