বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
শরিফুল হাসান
উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে ২০ বছর পূর্তি উপলক্ষে বিশাল বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আসর নটখোলা জলকারপাড়া গোরস্থান মাঠ প্রাঙ্গণে নটখোলা গোরস্থান ও যুব সমাজের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
মোঃ মজিবুর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক স্কলার আবু ত্বহা মুহাম্মদ আদনান, তালিবে ইলম ও দাঈ ইলাল্লাহ, ঢাকা।মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বিশ্বের প্রসিদ্ধ ক্বারীদের অন্যতম বাংলাদেশের প্রধান ক্বারী শায়খুল কুররা শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী, ঢাকা। তাঁর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত মাহফিলে বিশেষ আবহ সৃষ্টি করে।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শহিদুল হক আনসারী, খতিব, দক্ষিণ নূর জামে মসজিদ, ঢাকা এবং মুফতি শহিদুল ইসলাম, বোয়ালমারী মাদ্রাসা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সোনাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. ছরোয়ার হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।মাহফিলে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।আয়োজকরা জানান, দীর্ঘ ২০ বছর ধরে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
জাহাজমারা ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে -মোহাম্মদ ইসমাইল
ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন
ব্যবসায়ীকে কু/পি/য়ে জ'খ'ম করে,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কুকুরের কা'মড়ে নারী পুরুষ সহ আ/হ/ত ১০০ জনের উপরে
নিঝুম দ্বীপের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে-আমিরুল মুমিন বাবলু
বুড়িরচর ৫ নং ওয়ার্ডে জনসেবায় আসতে চান ছাত্রনেতা মেহেদী ইসলাম লিমন
২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে
মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংহতি
শরণখোলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন
পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতি পরিষদের আহবায়ক কমিটি গঠন
ল্যাম্ব হাসপাতালের সুবর্ণজয়ন্তী ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে