বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
মোঃ ওসমান গনি
শেরপুর- জেলা- প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শেরপুর সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে মো. আকমল আলী (৩৬) নামে এক ব্যবসায়ীকে ধারালো দা, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর পকেটে থাকা ব্যবসায়িক কাজের নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সদর উপজেলার চাপাতলী এতিমখানা মোড় এলাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানের সামনে এঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আকমল আলী। অভিযোগে মো. বাবু মিয়া (৩০) নামে একজনকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। বাবু মিয়া শেরপুর শহরের চাপাতলী এলাকার হাবিবুল্লাহ ড্রাইভারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, আকমল আলী শেরপুর সদর উপজেলার মনকান্দা এলাকার বাসিন্দা। বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বাবু মিয়ার সঙ্গে তাঁর বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় চাপাতলী এতিমখানা মোড় থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বাবু মিয়াসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
অভিযোগে আরও বলা হয়, গালিগালাজের প্রতিবাদ করলে প্রধান অভিযুক্ত বাবু মিয়া তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে আকমল আলীর মাথায় আঘাত করেন। পরে অন্য অভিযুক্তরা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা, রক্তাক্ত ও ফোলা জখম হয়। একপর্যায়ে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা ব্যবসায়িক কাজের নগদ এক লাখ টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীর দাবি, তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্তরা মামলা-মোকদ্দমা করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা এবং লাশ গুম করার হুমকি দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় অজ্ঞাতপরিচয় এক অটোরিকশাচালকের অটোরিকশায় করে তাঁকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
জাহাজমারা ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে -মোহাম্মদ ইসমাইল
ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন
ব্যবসায়ীকে কু/পি/য়ে জ'খ'ম করে,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কুকুরের কা'মড়ে নারী পুরুষ সহ আ/হ/ত ১০০ জনের উপরে
নিঝুম দ্বীপের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে-আমিরুল মুমিন বাবলু
বুড়িরচর ৫ নং ওয়ার্ডে জনসেবায় আসতে চান ছাত্রনেতা মেহেদী ইসলাম লিমন
২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা নিক্সন গ্রে/প্তা/র
আমতলীতে ইয়াবার বড় চালান উদ্ধার,স্বামী-স্ত্রী গ্রে/প্তা/র
শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান,পাঁচ যানবাহনকে জরিমানা হয়
কৃষিজমি ভরাটের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা
শিক্ষক নিয়োগে ৬ লাখ টাকা নিয়েছে ৪ জনে-প্রধান শিক্ষকের অডিও ভাইরাল
পিতা-মাতার মৃত্যুর পর প্রবাসী ভাইকে ওয়ারিশী সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ
টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃ/ত্যু নিয়ে রহস্য
৮০০ পিস ই/য়া/বা সহ গ্রে/প্তা/র ১,ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রে/প্তা/র