বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
স্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবীন আনসার সদস্যদের সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন এ বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতি, শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) নিরাপত্তায় অঙ্গীভূত আনসার সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি সদস্যদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন। দায়িত্ব পালনকালে আহত ও ত্যাগ স্বীকারকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
৬ সেপ্টেম্বর শুরু হওয়া ৬০ দিনব্যাপী এ প্রশিক্ষণে অনুমোদিত ৬৯২ জনের মধ্যে ৬৫৪ জন অংশ নেন। তাদের মধ্যে ৬২৭ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। ফায়ারে প্রথম হন কুমিল্লার কাজী মো. আবু সাঈদ, ড্রিলে নোয়াখালীর মো. ফিজুর রহমান এবং সেরা প্রশিক্ষণার্থী নির্বাচিত হন খাগড়াছড়ির মো. সাবিকুর রহমান। মহাপরিচালক কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে তুরস্কের জেন্ডামেরি দলের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় দাঙ্গা প্রতিরোধ বিষয়ক নিরাপত্তা মহড়া প্রদর্শন করা হয়। এ সময় মহাপরিচালক বলেন, দাঙ্গা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন মোকাবিলায়ও বাহিনীর সক্ষমতার প্রতিফলন ঘটেছে।অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্ক থেকে আগত প্রশিক্ষক ও কর্মকর্তাসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যরা উপস্থিত ছিলেন
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
যেভাবে প্রতারণা হয় সিম সোয়াপিং করে
৪ হাজার কোটি টাকার প্রকল্পে মোংলা বন্দরের আধুনিকায়ন শুরু
চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ,ভুক্তভোগী পরিবারের মানববন্ধন
প্রধান মন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধনী অনুষ্ঠান
কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হ/ত্যা চেষ্টার অভিযোগ
জেলা পুলিশের উদ্যোগে ৫১টি হারানো মোবাইল ফোন উদ্ধার
পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আনসার মহাপরিচালকের
বিশেষ অভিযানে ৩২৫ পিচ ই/য়া/বা ট্যাবলেট সহ মা/দ/ক কারবারি আ/ট/ক
প্রধান মন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধনী অনুষ্ঠান
রাণীশংকৈলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা
মেঘলায় প্রকৃতির ছোঁয়া:পাহাড়,মেঘ আর আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন
সালথায় যুবদল নেতা হাসান আশরাফ কে ইউনিয়নবাসীর সংবর্ধনা
নকলায় মা/দ/ক সহ আ/ট/ক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া
ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত
২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে