বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

মা/দ/ক-কারবারি স্বামীর শাস্তির দাবিতে স্ত্রী ও এলাকাবাসীর মানববন্ধন

আলকামা সিকদার কামাল

আলকামা সিকদার কামাল

টাঙ্গাইল থেকে

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

‎টাঙ্গাইলের মধুপুরে মাদককারবারি স্বামীর শাস্তির দাবিতে স্ত্রীসহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এবং একই সাথে তার করা মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মধুপুর উপজেলার মহিষমারা এলাকার সাধারণ জনগণ।‎শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মহিষমারা গারোবাজার-ঘাটাইল সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ‎বক্তারা অভিযোগ করে বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি এলাকায় সাধারণ মানুষসহ উঠতি বয়সি ছেলে-মেয়ে, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকের বিস্তার ঘটিয়ে যাচ্ছে। আর তার প্রতিবাদ করায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশার নামে বানোয়াট মামলা করে হয়রানি করছেন তিনি। তার কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে প্রতিবাদকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট মামলার ভয় দেখিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তারা।

‎বক্তারা আরও বলেন, এসব মামলা ও হয়রানির কারণে এলাকার সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন। তারা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।মানববন্ধনে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান হাবুর স্ত্রী তাসলিমা খাতুন, ভুক্তভোগী রহিম বাদশা, মোন্তাজ আলী সরকার, মো. রাসেল মিয়া, দেলোয়ার হোসেন ও সাইদসহ স্থানীয় বাসিন্দারা।মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। এ সময় এলাকার কয়েকশত নারী ও পুরুষ অংশ নেন।

ব্যানার

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি