বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
মোঃ কামরুল ইসলাম
রাংগামাটি প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
রাঙ্গামাটিতে পূর্ববিরোধের জেরে সন্তানসহ এক সাংবাদিককে কাভার্ড ভ্যান দিয়ে চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ‘দি বান্দরবান পরিবহন’-এর মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক রূপান্তর বাংলা পত্রিকার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলম (৪৫)।সোমবার (৯ নভেম্বর) দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বড় কাভার্ড ভ্যান রাঙ্গামাটি শহরের হ্যাপির মোড় সড়কে বিপরীতমুখী অবস্থানে রেখে পণ্য ওঠানামা করায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এ ঘটনার ভিডিও ধারণ করে প্রকাশ করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। এরপর থেকে পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও চালকদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। অভিযোগকারীর দাবি, ভিডিও প্রকাশের পর থেকেই তাঁকে বিভিন্ন সময় গাড়িচাপা দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।অভিযোগে বলা হয়, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের ভেদভেদী বাজারের মঞ্জু স্টোরের সামনে পৌঁছালে পেছন থেকে ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বড় কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং তাঁর ছেলে জাবির, মেয়ে জারিন ও ছোট মেয়ে মুনতাহা আহত হন। এ সময় মোটরসাইকেলের পেছনের ব্যাকলাইট ও সামনের হেডলাইটের কভার ভেঙে যায়।সাংবাদিক জাহাঙ্গীর আলমের অভিযোগ, ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে গাড়িটি সরানোর কথা বলে চালক সেখান থেকে চলে যান।
এরপর পরিবহনটির মালিক মোখতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। দুর্ঘটনার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন দুপুর ২টা ১ মিনিটের দিকে পরিবহনটির ম্যানেজার পরিচয়ে ০১৬৭৮৮২৭৬৩৩ নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি বলেন, ‘আপনি আগে এই পরিবহন নিয়ে একটি ভিডিও করেছিলেন। এসব করবেন না। এটি আপনার জন্য সতর্কবার্তা।’ পাশাপাশি রাস্তা ছোট হওয়ায় পণ্য ওঠানামার সুবিধার্থে বিপরীত পাশে গাড়ি রাখতে হয় এবং প্রশাসন বিষয়টি জানে বলেও দাবি করেন ওই ব্যক্তি।এ ঘটনায় নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। তিনি পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাঙ্গামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।তবে এ বিষয়ে অভিযুক্ত পরিবহন মালিক, ম্যানেজার ও চালকদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা
শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন
টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া
হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং
শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত
টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের
বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছু/রি/কা/ঘা/তে হ/ত্যা
জমির বিরোধে সুপারি গাছ ও বাঁশ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ
গুলি ও দেশীয় অ/স্ত্র সহ তিনজনকে গ্রে/ফ/তা/র করেছেন পুলিশ
কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মা/দ/ক জব্দ,আ/ট/ক ১
ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রে/প্তা/র
স/ন্ত্রা/সী আবু লালকে গ্রে/ফ/তা/র করেছেন,গোয়েন্দা পুলিশ (ডিবি)
টাকার বিনিময়ে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতেন,স্বামী-স্ত্রী ই/য়া/বা সহ আ'ট'ক