বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
রাজেকুল ইসলাম
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নওগাঁর রাণীনগরে বিদ্যুতের ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (২৮) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ক্ষুদ্র কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রতন মিয়া নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর এলাকার আফজাল হোসেনের ছেলে।নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু হাসান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু হাসান মুঠোফোনে বলেন, উপজেলার ক্ষুদ্র কালিকাপুর এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইনে ত্রুটি দেখা দিয়েছিল। রাত ৮টার দিকে রতনসহ অফিসের কর্মীরা সেখানে লাইন মেরামতের কাজে যান।একপর্যায়ে কোনো এক কারণে রতন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফল্ট থাকা অবস্থায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ায় রতন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে ডিজিএম বলেন, ওই এলাকায় নেসকোরও বিদ্যুৎ লাইন রয়েছে। হয়তো ওই লাইনের বিদ্যুৎ অথবা অন্য কোনো কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, নিহত রতন পল্লী বিদ্যুতের লাইনম্যান ছিলেন। কালিকাপুর এলাকায় লাইনের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রে/ফ/তা/র
চরকিং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় আমজাদ হোসেন
ফল্ট লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল পল্লী বিদ্যুতের লাইনম্যানের
ছাত্রলীগের অবরোধের প্রতিবাদে সুরুজ্জামানের নেতৃত্বে যুবদলের অবস্থান
সিরাজগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
নওগাঁয় বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রে/প্তা/র-৩
আপনারা এখনও বোকার রাজ্যে বাস করছেন-প্রতিমন্ত্রী আমিনুল হক
রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ
আপনারা এখনও বোকার রাজ্যে বাস করছেন-প্রতিমন্ত্রী আমিনুল হক
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা
শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া
হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া
পোনামাছ অবমুক্তের একদিন পরই বি/ষ প্রয়োগে নিধন