logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে,বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামায় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে উপজেলার পাকেরহাটে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত র‍্যালিটি পাকেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, মোহাম্মদ আলী সরকার, মেহরাজুল আলম সুফি, আব্দুল জলিল ও জিল্লুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেন মোফা, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান ও সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের চেতনা ধারণ করে গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপি ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে,বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
ব্যানার

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ

২

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

৩

চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা

৪

শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন

৫

টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের

৬

১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া

৭

হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং

৮

শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত

শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত

শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত

৫৫তম জাতীয় সমবায় দিবসে স্বীকৃতি

৫৫তম জাতীয় সমবায় দিবসে স্বীকৃতি

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

পটুয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পটুয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কালিয়াকৈরে নয়ন মৃধা বৃওি পরীক্ষা অনুষ্ঠিত

কালিয়াকৈরে নয়ন মৃধা বৃওি পরীক্ষা অনুষ্ঠিত

নানিয়ারচরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে ১৯৮৩ এসএসসি ব্যাচের দ্বিতীয় পুনর্মিলন অনুষ্ঠিত

কালিয়াকৈরে ১৯৮৩ এসএসসি ব্যাচের দ্বিতীয় পুনর্মিলন অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত