ধর্ম
সিরাজদিখানে নয় বছর বয়সের মোহাম্মদ আরফান হোসাইন ১৪৩ দিনে পবিত্র কুরআনে হাফেজ।২৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
সিরাজদিখানে নয় বছর বয়সের মোহাম্মদ আরফান হোসাইন ১৪৩ দিনে পবিত্র কুরআনে হাফেজ।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নয় বছর বয়সের মোহাম্মদ আরফান হুসাইন নয় বছর বয়সে মাত্র ১৪৩ দিনে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন।সে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আব্দুল্লাহ আল মাসরুর লাভু হুজুরের ছেলে। হাফেজমোহাম্মদ আরফান হুসাইন কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ইসলামপুর কামিল মাদ্রাসার কাওমি বিভাগের ছাত্র মোহাম্মদ আরফান হুসাইনের বাবা আব্দুল্লাহ আল মাসরুর লাভু হুজুর কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ এবং কুচিয়ামোড়া বাইতুন-নূর জামে মসজিদের ইমাম ও খতিব।
এতো অল্প সময় কুরআনের হাফেজ হওয়াতে তার এলাকায় ও মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে। তার সাবেক শিক্ষা প্রতিষ্ঠান কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ সিফাত রহমান বলেন আমার সাবেক ছাত্রের এই অর্জনে আমি অনেক আনন্দিত ও গর্বিত, সে বাংলাদেশের একজন সম্পদ।তার শিক্ষক ও সহপাঠীরা জানান মোহাম্মদ আরফান হোসাইন অত্যন্ত মেধাবী একজন ছাত্র, তার মুখস্ত বিদ্যা অন্য সবার থেকে আলাদা, তিনি পড়ালেখার প্রতি অনেক আগ্রহী ও মনোযোগী, তারা আরো বলেন তার এই অর্জনে তার শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর কামিল মাদ্রাসার সুনাম অর্জন হয়েছে শিক্ষক ও সহপাঠীরা আনন্দিত ও গর্বিত। এলাকাবাসীরা জানান তার এই অর্জনে তারা অনেক গর্বিত,তারা আরো বলেন সঠিক পরিচর্যা ও পরিবেশ পেলে তিনি আরো আনেক দূর এগিয়ে যাবে, এমন একজন মেধাবী ছাত্রের স্বপ্ন পূরণে সরকারের দৃষ্টি প্রয়োজন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71