বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
ধর্ম
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১ টা ২০ মিনিটে তিনি রিকশায় চড়ে মূল ফটকে আসেন। পরে সাদা রংয়ের একটি হাইচ গাড়ীতে করে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। তিনি বলেন, জামিনের কাগজ পত্র কারাগারে এসে পৌছালে
তা যাচাই বাছাই শেষে আর কোন মামলা না থাকায় তাকে আজ সকাল ১১ টা মিঃ দিকে মুক্তি দেওয়া হয়। আবুল সরকার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চর তিল্লী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। এর আগে গেল ৫ এপ্রিল ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের অন্তবর্তীকালীন এ জামিন দেন।
উল্লেখ্য গত বছর ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়। পরে ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে এ মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
নার্সারি মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন-সভাপতি-সিরাজুল,সাধারণ সম্পাদক রাসেল
দেশে আমদানিকৃত চালের চালান নিয়ে বিভ্রান্তি নিরসন
চরফ্যাশনকে আধুনিক জনপদে রূপান্তর করা হবে:এমপি নুরুল ইসলাম নয়ন
গারো পাহাড়ে মোমবাতি হাতে তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত হয়
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়,বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার
শিশুর ম/র/দে/হ উদ্ধার,হাসপাতালে আ/হ/ত বাবার মৃ/ত্যু
মেঘনায় মা ইলিশ রক্ষার শেষ রাতে পুলিশের গু/লি,ঘটনাস্থলেই জেলের মৃ/ত্যু
শরণখোলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ইসলামিক কনফারেন্স
হাওরের আলোর দিশারী আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী
নবী করিম (সা.) যেখানে প্রথম জুমা আদায় করেন ঐতিহাসিক ‘মসজিদে কুবা’
ভয়াবহ পাপের কাজ না জেনে কথা বলা
যেখানে প্রথম জুমা আদায় করেন-নবী করিম (সা:)
যেসব তথ্য হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে
শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠিত।
লক্ষাধিক মুসল্লির আমিন,আমিন ধ্বনিতে মুখরিত আমতলীর আমড়াগাছিয়া ময়দান