বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
ধর্ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয় শাহ আকরাম আলী
শরিফুল হাসান | সালথা প্রতিনিধি |
ফরিদপুরের সালথায় ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, "ইতিহাস সাক্ষ্য দেয় হক সবসময় বিজয়ী হয় আর নাহক পরাজিত। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়। আমরা দৃঢ় মনোবল নিয়ে ময়দানে আছি। প্রয়োজনে রক্ত ও জীবন দিয়ে হলেও হকের পথে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সালথা বাইপাস সড়কে একতাবদ্ধ ছাত্রসমাজ' আয়োজিত এক বিশাল প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকের সমর্থনে আয়োজিত এই সমাবেশে আল্লামা শাহ আকরাম আলী যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশ ও ইসলামের ক্রান্তিলগ্নে যুব সমাজকে পূর্ণোদ্যমে এগিয়ে আসতে হবে। প্রতিকূলতা ডিঙিয়ে হকের ঝাণ্ডা সমুন্নত রাখাই এখনকার প্রধান লক্ষ্য।নাসিরুদ্দিন খানের সভাপতিত্বে এবং হাফেজ আবু মোছার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আকরাম আলীর জ্যেষ্ঠ পুত্র মুফতি ইমরান হুসাইন, জেলা ছাত্র মজলিসের সভাপতি হাফেজ সামচুল হক, সালথা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদ, বাইতুল মাল সম্পাদক আব্দুল আল মামুন, সালথা উপজেলা ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, এছাড়াও উপজেলা ছাত্র মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ফয়েজুল্লাহ আবু মুসাসহ জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে রিকশা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সালথা বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা হকের পথে বিজয় এবং রিকশা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সাধারণ ভোটারদের মাঝেও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
মানবিক আবেদন,একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুন!
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার তাগিদ জেলা প্রশাসকের
রাঙ্গামাটির ডিসিকে নানিয়ারচরে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
রাণীশংকৈলে পুকুর দখলের অভিযোগ তবারক আলী এর বিরুদ্ধে
পীরগাছায় ধান ক্ষেতে পোকার তাণ্ডব,পাশে নেই কৃষি অফিস
দীর্ঘ ৯ বছরের যাত্রার ইতি:শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’
জামালপুরে নতুন উদ্যমে উদ্বোধন হলো সুমি ফ্যাশন হাউজ
ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ইসলামিক কনফারেন্স
হাওরের আলোর দিশারী আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী
নবী করিম (সা.) যেখানে প্রথম জুমা আদায় করেন ঐতিহাসিক ‘মসজিদে কুবা’
ভয়াবহ পাপের কাজ না জেনে কথা বলা
যেখানে প্রথম জুমা আদায় করেন-নবী করিম (সা:)
যেসব তথ্য হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে
শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠিত।
কারামুক্ত বাউল শিল্পী আবুল সরকার