বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
প্রযুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
রাঙামাটির জগদ্ধাত্রী মেলায় চাঁদাবাজি, ছাত্রদলের উদ্যোগে দোকানদারদের সহায়তা।
রাঙামাটি, ৩ অক্টোবর রাঙামাটির ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক জগদ্ধাত্রী মেলার দ্বিতীয় দিনে চাঁদাবাজি ও দোকানদার হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেলা প্রাঙ্গণে চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগকারী দোকানদাররা জানান, কিছু যুবক নিজেদের মেলা নিয়ন্ত্রণকারী পরিচয় দিয়ে দোকান বসাতে হলে টাকা দিতে হবে বলে চাপ সৃষ্টি করে। টাকা না দিলে দোকান ভাঙচুর ও হুমকির মুখে পড়ছেন তারা।
দোকানদার সাফায়েত হোসেন বলেন, “আমি দোকান বসানোর পর কয়েকজন ছেলে এসে বলে, এখানে দোকান করতে হলে তাদের টাকা দিতে হবে। প্রথমে ১,৫০০ টাকা দাবি করে, পরে ১,৪০০ টাকায় রাজি হয়। সন্ধ্যায় আবার এসে টাকা দিতে চাপ দেয়।” একজন ফুচকাওয়ালা জানান, প্রায় ১০–১৫ জন যুবক এসে তার কাছ থেকে জোর করে ১,০০০ টাকা নিয়ে যায়। তিনি বলেন, যাদের তিনি চিনেছেন তাদের মধ্যে বেলাল, মানিক, রুবেল, জুয়েল ও ইয়াসিন নামে কয়েকজন রয়েছে।
একইভাবে এক পেন্ট বিক্রেতা বলেন, তাকে আরও বেশি টাকার দাবি করে হুমকি দেওয়া হয়েছে। “আগামীকাল এসে চাঁদা নিয়ে যাবে”—এই বলে চলে যায় দুর্বৃত্তরা।অভিযোগের খবর পেয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের নির্দেশে ঘটনাস্থলে যান রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক ইমরান, সহ–সাংগঠনিক সম্পাদক সোলাইমান রানাসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতাকর্মীরা।
মেলা চত্বরে উপস্থিত হয়ে ওমর মোরশেদ বলেন,“আমরা ব্যবসায়ীদের পাশে আছি। কেউ আবার চাঁদা দাবি করতে এলে তাৎক্ষণিক আমাদের জানাতে অনুরোধ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের টাকা ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে। আমরা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছি।”
সংবাদ প্রকাশের সময় পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।মেলার ব্যবসায়ীরা বলেন, “চাঁদাবাজি বন্ধ না হলে মেলার স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে, ক্রেতারা দূরে সরে যাবে এবং দোকানদাররা ক্ষতিগ্রস্ত হবেন।” তারা প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা নিশ্চিত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মেহেদী হাসান/রাঙামাটি প্রতিনিধি
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন
প্রতিমা বিসর্জনে শেষ উৎসব সিঁদুর খেলায় মেতে উঠলেন নারীরা
বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃ/ত্যু,স্বামী-শাশুড়ি আ/ট/ক হয়
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সম্প্রসারণে দ্বিপাক্ষিক আলোচনা
ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নি/হ/ত,গ্রে/প্তা/র ১
মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক,বিস্মিত স্থানীয়রা
সাংবাদিকের উপর হাম/লা/কা/রী মা/দক সম্রাট এর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
সমাজের প্রতি দায়বদ্ধতা সত্যের পক্ষে কলম,মানুষের পাশে সাংবাদিক
দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক
কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি দের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার
মুন্সীগঞ্জে আবাসিক হোটেল থেকে ৩ নারী যৌনকর্মীসহ-আটক ৫
চকরিয়া পুলিশের অভিযানে চোরাই ও হারানো ৫টি স্মার্টফোন উদ্ধার
নোয়াখালীতে ধারালো অস্ত্রে ৩শত কোপ দিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি শুভ র্যাব-১১ হাতে গ্রেফতার
পিরোজপুরে চুরি হওয়া ২৯টি মোবাইল উদ্ধার,আটক ৪