logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

প্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও সফটওয়্যার উন্নয়নে রাবিপ্রবির পাশে জাইকা

মোঃ কামরুল ইসলাম

মোঃ কামরুল ইসলাম

রাংগামাটি প্রতিনিধি

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

সাইবার নিরাপত্তা ও সফটওয়্যার উন্নয়নে দক্ষ জনবল তৈরির পাশাপাশি আইসিটি খাতের আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ লক্ষ্যে রাবিপ্রবি ও জাইকার প্রতিনিধিদলের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে বেস্ট ওয়েস্টার্ন হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন।জাইকার পক্ষে উপস্থিত ছিলেন এক্সপার্ট (প্রধান উপদেষ্টা) শোজি আকিহিরো, জাইকা এক্সপার্ট (প্রকল্প সমন্বয়কারী) কাতসুকি নাহো এবং অ্যাডমিন অফিসার ফারজানা শারলিন।বৈঠকে জাইকার ‘আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস (JICA-BCC-BASIS-TCP)’ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জাইকার সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর মাধ্যমে চট্টগ্রামে ‘Sustainable Training Model for B-TopSE and B-TopCS’ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।প্রকল্পের আওতায় B-TopSE (Be a Top Software Engineer) প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মধ্যম ও উচ্চপর্যায়ের আইসিটি প্রকৌশলীদের ব্যবহারিক জ্ঞান এবং পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্সের উন্নত প্রশিক্ষণ কাঠামোর আওতায় এ কর্মসূচিতে ছয়টি কোর্স পরিচালিত হবে। কোর্সগুলো হলো,অবজেক্ট-ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন অ্যান্ড ইভ্যালুয়েশন, ডিস্ট্রিবিউটেড সিস্টেম ও ক্লাউড অ্যাপ্লিকেশন, অ্যাজাইল পদ্ধতির পরিচিতি, অ্যাজাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং অ্যাজাইল টেকনিক্যাল প্র্যাকটিস।অন্যদিকে B-TopCS (Be a Top Cybersecurity Specialist) কর্মসূচির মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় প্রশিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এ কর্মসূচিতে সাইবার নিরাপত্তা বিষয়ে শীর্ষ ব্যবস্থাপনা ও সাধারণ কর্মীদের সচেতনতা বৃদ্ধি, সাপ্লাই চেইন ঝুঁকি ব্যবস্থাপনা এবং ডিজিটাল ফরেনসিক বিষয়ে চারটি প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে।বৈঠকে রাবিপ্রবিতে সফটওয়্যার উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে জাইকার সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা রাবিপ্রবির শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশের আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাইবার নিরাপত্তা ও সফটওয়্যার উন্নয়নে রাবিপ্রবির পাশে জাইকা
ব্যানার

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ

২

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

৩

চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা

৪

শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন

৫

টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের

৬

১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া

৭

হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং

৮

শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত

আপনার মোবাইল ও কম্পিউটার হ্যাকার থেকে নিরাপদ রাখতে চান?

আপনার মোবাইল ও কম্পিউটার হ্যাকার থেকে নিরাপদ রাখতে চান?

দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি দের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি দের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

মুন্সীগঞ্জে আবাসিক হোটেল থেকে ৩ নারী যৌনকর্মীসহ-আটক ৫

মুন্সীগঞ্জে আবাসিক হোটেল থেকে ৩ নারী যৌনকর্মীসহ-আটক ৫

চকরিয়া পুলিশের অভিযানে চোরাই ও হারানো ৫টি স্মার্টফোন উদ্ধার

চকরিয়া পুলিশের অভিযানে চোরাই ও হারানো ৫টি স্মার্টফোন উদ্ধার

রাঙামাটির জগদ্ধাত্রী মেলায় চাঁদাবাজি, ছাত্রদলের উদ্যোগে দোকানদারদের সহায়তা।

রাঙামাটির জগদ্ধাত্রী মেলায় চাঁদাবাজি, ছাত্রদলের উদ্যোগে দোকানদারদের সহায়তা।