বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
প্রযুক্তি
তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার
অনিক ইসলাম স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের পুলিশি সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।
পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন কাদের। সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় আজ দুপুরে যৌথভাবে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায় বলে জানা গেছে। তবে ঘটনাস্থল থেকে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মো. আজিজুল (তেল ব্যবসায়ী) পিতা: নুর মোহাম্মদ, সাং—হামছাদি গ্রামের একজনকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন: পুড়লো ৩ পরিবারের বসতভিটা, ক্ষতি ২০ লাখ টাকা
নলডাঙ্গার বারনই নদীতে ভেসে উঠছে বিপুল মাছ ’বিষ প্রয়োগ নাকি গ্যাস-রহস্য ঘিরে চাঞ্চল্য
হামহামের দুর্গম সিতাপে ভাসছিল অজ্ঞাত লাশ
কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি দের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫
মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইলের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবক মৃত্যু
কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি দের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
মুন্সীগঞ্জে আবাসিক হোটেল থেকে ৩ নারী যৌনকর্মীসহ-আটক ৫
চকরিয়া পুলিশের অভিযানে চোরাই ও হারানো ৫টি স্মার্টফোন উদ্ধার
রাঙামাটির জগদ্ধাত্রী মেলায় চাঁদাবাজি, ছাত্রদলের উদ্যোগে দোকানদারদের সহায়তা।
নোয়াখালীতে ধারালো অস্ত্রে ৩শত কোপ দিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি শুভ র্যাব-১১ হাতে গ্রেফতার
পিরোজপুরে চুরি হওয়া ২৯টি মোবাইল উদ্ধার,আটক ৪
পিরোজপুর জেলা বি এন পির নব গঠিত কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত