সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71ধর্ম
রাঙামাটিতে জামায়াতে ইসলামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
রাঙামাটিতে জামায়াতে ইসলামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামি রাঙামাটি জেলার ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) রাত ৮টা ৩০ মিনিটে বনরূপা ইসলামিক সেন্টার মিলনায়তনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি জেলা শাখার সূরা সদস্য অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মাহাতাব উদ্দিন।সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি জেলা আমির অধ্যাপক আবদুল আলীম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর শাখার আমীর মোঃ মাইনুদ্দিন, মাওলানা মোঃ ইসমাইল হোসেন, মাওলানা মোঃ শরিফুল ইসলাম ও হাফেজ মাওলানা জাকারিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল আলীম বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দিতে হবে। জামায়াতে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের টাকা বিদেশে পাচার, চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটসহ সকল অবৈধ কার্যক্রম বন্ধ করা হবে।”সমাবেশে বক্তারা দেশের সার্বিক রাজনৈতি পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয়ে আলোচনা করেন।
মেহেদী হাসান/রাঙ্গামাটি
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি