বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
প্রযুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সভাপতি পরিতোষ সাধারণ সম্পাদক কাওসার
এইচ এম কাওসার মাদবর | আমতলী-বরগুনা |
আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। পরিতোষ কর্মকার সভাপতি ও এইচএম কাওসার মাদবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।জানাগেছে,আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্য নির্বাহী কমিটির নির্বাচন শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।এতে সভাপতি পদে পরিতোষ কর্মকার বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোঃ জয়নুল আবেদীন। সাধারণ সম্পাদক পদে এইচ এম কাওসার মাদবর বিজয়ী হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ ফখরুদ্দিন তহসিন।সহ-সভাপতি ইকবাল তালুকদার, সহ-সভাপতি মোঃ বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিথুন কর্মকার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ জসিম উদ্দিন সিকদার। এর আগে আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, চাওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর সহকারী অধ্যাপক দলিল উদ্দিন আর্শেদী, আমতলী থানার এসআই কমল চন্দ্র দে, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাড.নুহু-উল আলম নবীন, চ্যানেল আমতলীর পরিচালক সাইফুল্লাহ নাশির ও বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি সুমন রশিদ প্রমুখ। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পরিতোষ কর্মকার, মোঃ জয়নুল আবেদীন ও মোঃ হোসাইন আলী কাজী, এইচএম কাওসার মাদবার ও ফখরুদ্দিন তহসিন প্রমুখ।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১
দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক
কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি দের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
শরণখোলা থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ গৃহ বধু গ্রেফতার।
সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
জানুন নতুন নিয়ম-আরও সহজ হলো এনআইডি সংশোধন
দশ বছরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ
"সব সিমের ইন্টারনেট ব্যালেন্স ও জরুরি কোড জানার সহজ নিয়ম"
ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার