En
বেটা ভার্সন

সর্বশেষ

রাজনীতি

সিনা টান করে বলবেন,আমরাও ভোট দিয়েছি ধানের শীষে: এমপি জিলানী

১১ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

News image

সিনা টান করে বলবেন,আমরাও ভোট দিয়েছি ধানের শীষে: এমপি জিলানী

মোঃ শান্ত শেখ | টুঙ্গিপাড়া প্রতিনিধি |

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, টুঙ্গিপাড়াবাসীর মধ্যে একটা সংশয় থাকতো বাইরে পরিচয় দিয়ে কথা বলতে পারবো না। কিন্তু নির্বাচন ও বিজয়ের মধ্য দিয়ে এই শঙ্কা কেটে গিয়েছে। বাড়ি টুঙ্গিপাড়া বললে কেউ চোখ রাঙাবে! আমি যতদিন আছি এটা হতে দেব না। ঢাকাসহ সারা বাংলাদেশে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, সিনা টান করে বলবেন আমার বাড়ি টুঙ্গিপাড়া। আমরাও ধানের শীষে ভোট দিয়েছি।মঙ্গলবার এমপি জিলানীর পাটগাতীর বাড়িতে টুঙ্গিপাড়া উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

টুঙ্গিপাড়া-কোটালীপাড়া জনগণের উদ্দেশ্যে জিলানী বলেন, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। আমার দরজা খোলা আছে আপনাদের জন্য। যদি কোন ভুল হয় তাহলে আপনারা আমার অভিভাবক হিসাবে অবশ্যই বলবেন যে আপনার কাজটি ভুল হয়েছে, একটু ভেবে দেখেন। তাহলে আমি উপকৃত হব। আর ভুল থেকে শিক্ষা নিয়ে শুধরে যাবো। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়তে চাই।তিনি বলেন, তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান আমাকে স্পষ্ট বলেছেন আমি গোপালগঞ্জকে আলাদা করে দেখতে চাই না। অন্য ৬৪ জেলার মতো গোপালগঞ্জকে দেখতে চাই। গোপালগঞ্জের মানুষ যেন কোন উন্নয়ন থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার না হয়। তাই এলাকার উন্নয়নের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে তাদের সমস্যার কথা শুনছি।ইফতারের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।এতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সভাপতি আমিনুল ইসলাম সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও টুঙ্গিপাড়ার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71