বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজনীতি
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লিটন খান:
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
মল্লিক জামাল | নিজস্ব প্রতিবেদক |
সিয়াম সাধনার মাস শেষে খুশির সওগাত নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সবুজবাগ থানার ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ লিটন খান।শুভেচ্ছা বিনিময়কালে লিটন খান বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করেন এবং জুলাই আন্দোলনের সকল শহিদ ও আহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন,নেতাকর্মীদের অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আজ আমরা কথা বলার অধিকার পেয়েছি।অব্যবস্থাপনা ও বর্তমান চিত্রএলাকার বর্তমান দুরবস্থা তুলে ধরে লিটন খান গভীর ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন,বিগত বছরগুলোতে ৫ নং ওয়ার্ডে যারা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের অযোগ্যতা ও অব্যবস্থাপনার কারণে এলাকার প্রকৃত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও এখানে কোনো উন্নত কবরস্থান, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার বা হাসপাতাল গড়ে ওঠেনি।তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী নেতা এখন ভোল পাল্টে এবং বিগত আমলের কিছু অসাধু পুলিশ সদস্যের যোগসাজশে পুনরায় মাদক ও চাঁদাবাজির সাম্রাজ্য কায়েম করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।আগামীর ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা-বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর হওয়া নির্যাতনের কথা এবং ত্যাগী নেতা হাবিবুর রশিদ হাবিবের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।লিটন খান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, "ঢাকা-৯ আসনের মাটি ও মানুষের নেতা, তৃণমূল থেকে বেড়ে ওঠা সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও মাননীয় প্রতিমন্ত্রী জননেতা হাবিবুর রশিদ হাবিবের সহযোগিতায় আমরা ৫ নং ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।জনগণের সেবক হওয়ার অঙ্গীকার-প্রকাশ্যে নিজেকে প্রার্থী ঘোষণা না দিলেও এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও চাপে তিনি কাউন্সিলর হিসেবে সেবা দেওয়ার সুপ্ত ইচ্ছা পোষণ করেন। স্থানীয়রা মনে করছেন, দল থেকে যদি তাকে মনোনয়ন দেওয়া হয়, তবে লিটন খানই পারবেন ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, শিক্ষিত এবং শান্তিময় মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে।লিটন খান পরিশেষে বলেন,আমি পদের লোভ করি না, জনগণের প্রকৃত সেবক হতে চাই। দল যদি আমাকে যোগ্য মনে করে সুযোগ দেয়, তবে ইনশাআল্লাহ ৫ নং ওয়ার্ডের সকল দুর্দশা লাঘব করে সুশাসন প্রতিষ্ঠা করব।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১
স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত
রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী