রাজনীতি
সাভার পৌর শ্রমিক দলের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার | সাভার |
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাভার পৌরসভা শাখার ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান আরিফ। এর আগে তিনি সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।শ্রমিক দলের পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৫ জানুয়ারি কমিটির অনুমোদন দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সুপারিশক্রমে ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি হাজী মো. দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হোসেন আলীর স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. মাহমুদ হাসান মুক্তি, মো. আসলাম, মো. মনিরুজ্জামান হাওলাদার, মো. মিজানুর রহমান, মো. গাজী আনিছুর রহমান, দেওয়ান মো. সারওয়ার উদ্দিন, মো. মঈন উদ্দিন মুন্না, মো. বোরহান উদ্দিন, শাহ রাজীব আলম ফয়সাল, মো. মাসুদ রানা, মো. বিজয় খন্দকার জসিম, মো. শরিফ উদ্দিন, মো. খোকন মোল্লা ও হাজী মো. আলম।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. আতিকুল ইসলাম সুমন, মো. নজরুল ইসলাম খান, মো. আবুল কালাম সিকদার, মো. মুকুল মোল্লা, মো. ইউসুফ আহমেদ নয়ন, মো. আশরাফুল ইসলাম রানা, মো. মনির আহমেদ সোহেল, মো. সালাউদ্দিন ও মো. সাইফুল ইসলাম।এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন মোল্লা ও মো. আল মামুন মাসুম।প্রচার সম্পাদক মো. মুক্তাদির মুন্না, দপ্তর সম্পাদক মো. মোমিনুল ইসলাম মাসুদ, যুব বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন সোহাগ, তথ্য বিষয়ক সম্পাদক মো. মমিনুর রহমান রবিন, ক্রীড়া সম্পাদক মো. আলী বাবু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সোহাগ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ, শ্রমবিষয়ক সম্পাদক মো. সোহাগ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. হাসান, আইন বিষয়ক সম্পাদক মো. ইসমাইল মোল্লা, শিল্প বিষয়ক সম্পাদক মো. জিয়া উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন রুবেল ও কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।এ ছাড়া কমিটিতে বিভিন্ন পদে সহসম্পাদক এবং সদস্যসহ মোট ১২১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।নবগঠিত কমিটির নেতারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ADVERTISEMENT
970 × 90
1 / 3
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি