বিজ্ঞাপন

AD

161×600

লাইফস্টাইল

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ২৪১ বোতল বিদেশি ম/দ সহ মা/দ/ক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম শফিক |

স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম শফিক |

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

News image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ২৪১ বোতল বিদেশি ম/দ সহ মা/দ/ক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।র‍্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই র‍্যাব দেশের বিভিন্ন অঞ্চলে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গত ৯ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে র‍্যাব সদস্যরা বিশ্বম্ভরপুর থানার মথুরকান্দি বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারেন, উপজেলার সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে রাত প্রায় ৯টা ৫০ মিনিটে র‍্যাবের দল ঘটনাস্থলে পৌঁছায়।এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ কাউছার (২০), পিতা- মোঃ চাঁন মিয়া, গ্রাম- দুধপুর, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিল।র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি