En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থ দন্ড

প্রতিবেদক: বাবুল আকতার, ভাংগুড়া উপজেলা |

২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

News image
ছবি: \\ প্রতিনিধি

পাবনার ভাংগুড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো: মাসুদ রানা (আপেল) ( ৪৯) পিতা - মোঃ আনছার আলী, গ্রাম - দুধবাড়ীয়া,ভাঙ্গুড়া, পাবনাকে বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন, ২০১০- এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।স্হানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছিল,যা কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। বিষয় টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী( ভুমি) কমিশনার মোঃ মিজানুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71