En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দোয়া ও কেক কাটার মাধ্যমে কর্মসূচির সূচনা

প্রতিবেদক: শফিকুল ইসলাম শফিক |

২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

News image
ছবি: \\ প্রতিনিধি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়েছে।বুধবার (২২ এপ্রিল) সারা দেশে একযোগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করে।সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া এবং মহাসচিব মোঃ শফিকুল ইসলাম (বাবু)- এর দিকনির্দেশনায় তিন ধাপে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে দোয়া ও কেক কাটার আয়োজন সম্পন্ন হয়।

তৃতীয় ধাপে বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।সংগঠনের চেয়ারম্যান মোঃ সোলেমান মিয়া বলেন , মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা রক্ষায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু বলেন, স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে এ সংগঠনের বিকল্প নেই। বক্তারা আরও উল্লেখ করে বলেন , দেশের উন্নয়ন ও কল্যাণে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সম্পৃক্ত করা সময়ের দাবি।গত আট বছর ধরে সংগঠনটি বীর মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময়ে বিভিন্ন দাবি আদায়ে অসংখ্য আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে, যার মধ্যে ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি এবং২০২২ সালে শাহবাগে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও গরম পানি নিক্ষেপ।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল চেয়ারম্যান মহাসচিব ও অন্যান্য নেতৃবৃন্দ কর্মীবৃন্দ কে মারধর শাহবাগ থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় লংমার্চ আরো বেশ কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য।এছাড়া, বীর মুক্তিযোদ্ধা পরিবারের যেকোনো সমস্যায় পাশে থাকা,পরামর্শ প্রদান,দখলকৃত জমি ও বাড়ি উদ্ধারে সহযোগিতা এবং নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলে প্রতিষ্ঠা বার্ষিকীতে৷ জানানো হয়।অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া দেশের সকল মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে দোয়া ও কেক কাটার মাধ্যমে সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71