En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

ছাতকে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচীর উপজেলা পর্যায়ে দল গঠনে প্রস্ততি মূলক সভা

প্রতিবেদক: ফজল উদ্দিন,ছাতক |

২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগেে দেশ ব্যাপী তৃনমুল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ও অভিজ্ঞ ক্রীড়াবিদ গড়েতোলার লক্ষ উপজেলা পর্যায়ে দল গঠনের উদ্দেশ্য। এক প্রস্ততি মূলক সভার আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে নতুন কুড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালের প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপ- প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়,উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক লাল মিয়া, সৈয়দ আহমেদ লেচু মিয়া, ছনি আব্দুল্লাহ, সাংবাদিক ফজুলুল হক,আব্দুল বাকি মুহিত, সাইদুল আহমেদ রাহেল,আনোয়ার হোসেন, জহির উদ্দিন প্রমূখসভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে হলে সরকারের এ কর্মসূচীর মাধ্যমে ১২- ১৪ বছর বয়সী শিশু কিশোর দের খেলাধুলার চর্চা করে শারীরিক মানসিক ভাবে বিকাশ ফুটিয়ে তুলতে হবে। এ কর্মসূচীর মূল উদ্দেশ্য হল শিশু কিশোর দের দেশ প্রেমিক dও সুনাগরিক হিসেবে গড়ে তুলা।নতুন কুড়ির আওতায় ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সাতারঁ মার্শালা আটর্স ও দাবা সহ নানা খেলাধুলার বয়স্থা করা হয়েছে।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71