মতামত
মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
উদ্ভাবনেই বাংলাদেশ গঠন বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে মৌলভীবাজারে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৩ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিজ্ঞান সংশ্লিষ্ট সংগঠনের সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি, কার্যক্রমের পরিকল্পনা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের সমন্বয়, প্রকল্প প্রদর্শনীর বিষয়বস্তু নির্বাচন, বিচার কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মেলাকে আকর্ষণীয় ও ফলপ্রসূ করতে বিভিন্ন বাস্তবমুখী প্রস্তাব উপস্থাপন করেন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকল সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সফল ও অংশগ্রহণমূলক বিজ্ঞান মেলা আয়োজনের আহ্বান জানান।তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা সমাজে বিস্তৃত হবে, যা স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে আগামী ২৭-২৯ এপ্রিল, তিন দিন ব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উদ্ভাবকরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71