En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ এই স্লোগানে জিয়ানগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রতিবেদক: পিরোজপুর |

২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই স্লোগানে পিরোজপুরের জিয়ানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার গাবগাছিয়া এলাকায় গ্রাম সমিতি কার্যালয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (রিলাই) প্রকল্পের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফ পিরোজপুর জেলার জেলা ব্যবস্থাপক ড. অসিম কুমার সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর আইসিবি’র জেলা কর্মকর্তা মো. মেজাউর রহমান এবং ইন্দুরকানী ক্লাস্টার অফিসার মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাস্টার হেলথ অ্যান্ড নিউট্রিশন ফ্যাসিলিটেটর মো. মহিউদ্দিন রায়হান।বক্তারা বলেন, গ্রামীণ জনপদের দরিদ্র ও অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এসডিএফ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষ যাতে আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে।তারা আরও বলেন, এসডিএফ শুধু আর্থসামাজিক উন্নয়নেই সীমাবদ্ধ নয়; বরং পুষ্টি নিশ্চিতকরণ, মা ও শিশু স্বাস্থ্যসেবা, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। গ্রাম সমিতির সদস্যদের নিয়ে নিয়মিত পরামর্শ সভা, সচেতনতামূলক কার্যক্রম ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবার সুফল পৌঁছে যায়।প্রধান অতিথির বক্তব্যে ডা. ননী গোপাল বলেন, “একটি সমৃদ্ধ দেশ গড়তে হলে আগে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এসডিএফ যেভাবে গ্রামীণ দরিদ্র মানুষের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। সরকারি সেবার পাশাপাশি এ ধরনের সামাজিক উদ্যোগ আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে রিলাই ক্লাস্টার কমিউনিটি সোসাইটি (আরসিসিএস)-এর সহযোগিতায় ইন্দুরকানী ক্লাস্টারের বিভিন্ন গ্রাম সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71