মতামত
কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে দুই যুবকের কারাদণ্ড
২৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।সাজাপ্রাপ্তরা হলেন- কালিয়াকৈর পৌরসভার বোটমিল কাঠালতলা এলাকার আশরাফুল আলমের ছেলে হাসান মাহমুদ (৩৫), হরিণহাটি এলাকার মানিক মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩২)।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,কালিয়াকৈর সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার এর নেতৃত্বে গোপন সাংবাদের ভিত্তিতে কালিয়াকৈর পৌর এলাকায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য সেবনের দায়ে দুই যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান,মাদকদ্রব্য সেবনের দায়ে দুই যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71