En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

সিজারের পর চিকিৎসক উধাও,প্রসূতির মৃত্যুতে ক্ষোভে ভাঙচুর

প্রতিবেদক: ‎শফিকুজ্জামান সোহেল, ‎রংপুর |

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

‎‎রংপুরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা অবহেলার অভিযোগে সিজার অপারেশনের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়দের ভাঙচুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে মায়ের মৃত্যুর পরও নবজাতক ছেলে সুস্থ রয়েছে।‎মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নগরীর ধাপ এলাকায় অবস্থিত পিয়ারলেস ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতি জান্নাতুল ফেরদৌস (২৫) হারাগাছ পৌরসভার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা।‎স্বজনদের অভিযোগ, সোমবার দিবাগত রাতে প্রসব বেদনা উঠলে জান্নাতুল ফেরদৌসকে ক্লিনিকে ভর্তি করা হয়।

গভীর রাতে সিজার অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু অপারেশনের পর চিকিৎসকরা ক্লিনিক ত্যাগ করেন এবং সেখানে কেবল দুইজন নার্স দায়িত্বে ছিলেন।‎‎ভুক্তভোগীর স্বজন নাহিদা বলেন, ভোরের দিকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে নার্সদের বারবার ডাকলেও তারা সাড়া দেননি। পরে চিকিৎসকের সন্ধানে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। তাদের দাবি, চিকিৎসকদের অবহেলার কারণেই জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।‎স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকটি দীর্ঘদিন ধরেই অপর্যাপ্ত সুবিধা ও অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল। এলাকাবাসী রহিম ফেরদৌস বলেন, ‘এটি মূলত একটি আবাসিক ভবন ভেঙে ক্লিনিক বানানো হয়েছে। ভেতরে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নেই, পরিবেশও অপরিচ্ছন্ন।‎প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুপুরে বিক্ষুব্ধ জনতা ক্লিনিকে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে। ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক রয়েছে।‎রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার অনির্বাণ মল্লিক জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কোনো চিকিৎসক বা দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71