জাতীয়
বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে কলেজছাত্র নি/হ/ত, আহত ৩
০২ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
নেত্রকোনার সদর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল আহমেদ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফয়সাল আহমেদ ওই এলাকার নজরুল ইসলামের ছেলে এবং নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাবনিকোনা সংসদ বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত ১২টার দিকে অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে ফয়সাল আহমেদ ও তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম মিয়ার (১৯) বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে মাসুম মিয়া তাঁর পরিবারের সদস্যদের নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ ফয়সালদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে ফয়সাল আহমেদ, তাঁর চাচাতো ভাই রবিন মিয়া (১৯), চাচা সাদেকুল ইসলাম (৪২) এবং চাচাতো ভাই উজ্জ্বল মিয়ার ছেলে সৌরভ মিয়া (১৯) আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফয়সাল আহমেদ ও সাদেকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল মারা যান।নিহতের চাচা সাদেকুল ইসলাম অভিযোগ করে বলেন, “মাসুম মিয়া, তাঁর বাবা কামরুল ইসলাম, চাচাতো ভাই রাজন মিয়া (১৮), রিয়াজ মিয়া (২০), মিলন মিয়াসহ কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে ফয়সাল নিহত হয়েছে। আমরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।তবে এ বিষয়ে অভিযুক্ত মাসুম মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, “বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এতে ফয়সাল আহমেদ নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজন যুবককে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম চলছে।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71