En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ই/য়া/বা সহ যুবক গ্রে/ফ/তা/র

প্রতিবেদক: ওমর ফারুক সোহাগ, কক্সবাজার জেলা |

০৩ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

কক্সবাজার শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ হাজার ইয়াবাসহ আব্দুল মতলব (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার চালানটি বিশেষ কৌশলে পাটের ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল।মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে কক্সবাজার পৌরসভার আলীর জাহাল এলাকার প্রধান সড়কে এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক আব্দুল মতলব টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট হাবিবপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন আব্দুল মতলবকে আটক করা হয়। পরে তার হাতে থাকা দুটি পাটের তৈরি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তল্লাশিকালে একটি ব্যাগের ভেতরে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ১৮টি পোটলা পাওয়া যায়। ওই ব্যাগ থেকে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অপর একটি পাটের ব্যাগে আরও ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে তার কাছ থেকে ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যা সাম্প্রতিক সময়ে কক্সবাজার শহরে উদ্ধার হওয়া বড় চালানগুলোর মধ্যে অন্যতম বলে মনে করছেন তারা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা, ইয়াবার এই চালানটি বিক্রয় বা সরবরাহের উদ্দেশ্যে কক্সবাজার শহরে আনা হয়েছিল। উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল নিশ্চিত করেছেন, এ ঘটনায় আটক আব্দুল মতলবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71