En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

রামু থানা পুলিশের অভিযানে ৮ হাজার ই/য়া/বা সহ চালক আটক

প্রতিবেদক: ওমর ফারুক সোহাগ, কক্সবাজার |

০৩ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. শফিউল আলম (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সিএনজি অটোরিকশার ড্রাইভারের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল এসব ইয়াবা।মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে রামু থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবদীন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজির ড্রাইভারের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মো. শফিউল আলমকে আটক করা হয়।আটক শফিউল আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। পাশাপাশি ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য মাদক সিন্ডিকেট সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান,রামুকে মাদকমুক্ত রাখতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছি। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।তিনি নিশ্চিত করেন,আটক শফিউল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71